নেত্রকোনায় এনসিপি নেতা ফাহিমের বাসায় দুর্বৃত্তদের আগুন
নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা মো. ফাহিম রহমান খান পাঠানের বাসায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর সাড়ে চারটার দিকে নেত্রকোনা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হোসেনপুর এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে বারান্দার একটি কক্ষের কিছু জিনিস পুড়ে গেলেও কেউ হতাহত হননি।
ফাহিম রহমান এনসিপির কেন্দ্রীয় কমিটির বেসরকারি পেশাজীবী সহসম্পাদক ও জেলা কমিটির সাবেক সদস্যসচিব। ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি নেত্রকোনা-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ঘটনার সময় তিনি ঢাকায় ছিলেন; বাসায় তাঁর মা, ছোট ভাই ও ভাতিজাসহ কয়েকজন ছিলেন। পোড়া গন্ধ পেয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা পানি ঢেলে আগুন নেভান।
ফাহিমের ধারণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এ ঘটনা ঘটিয়েছে; তিনি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের বক্তব্য পাওয়া যায়নি। নেত্রকোনা মডেল থানার ওসি মো. আবুল খায়ের বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ছবি: সংগৃহীত





