অনলাইন, ১০ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
২৪ ঘণ্টায় ২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা; নাশকতাকারীদের গ্রেপ্তারে এসপিদের নির্দেশ আইজিপির ছুরিকাহত স্কুলছাত্রীর পাশে কুষ্টিয়া জেলা প্রশাসন, চিকিৎসার খোঁজ নিলেন কর্মকর্তারা টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠা মিছিল ঘিরে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন নওগাঁয় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই, এটা ‘ধাপ্পা’: সাবেক মার্কিন কূটনীতিক ড্যানিলোভিচ সরকার ব্যর্থ হলে বিরোধী দল হাত গুটিয়ে বসে থাকবে না: সংসদে জামায়াত আমির শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর করা ছাড়া উপায় নেই: চিফ প্রসিকিউটর মিশিগানের হ্যামট্রামেক সিটির মেয়র হিসেবে শপথ নিলেন বাংলাদেশি-আমেরিকান মুহিত মাহমুদ আন্তালিয়ায় আজ এরদোয়ান-তারেক রহমান বৈঠক, বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোয় গুরুত্ব রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের সময় হাতেনাতে গ্রেপ্তার ৩৩, জড়িতদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা নুরের ইসরায়েলে নতুন পার্লামেন্টের শপথ আজ, সরকার গঠনে ব্যস্ত আইজেনকোট শেখ হাসিনার প্রত্যর্পণ সম্পূর্ণ আইনি ও বিচারিক প্রক্রিয়া: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর ছাড়া আর কোনো উপায় নেই: চিফ প্রসিকিউটর যুক্তরাষ্ট্রের হ্যামট্রামেক সিটির মেয়র হিসেবে শপথ নিলেন বাংলাদেশি-আমেরিকান মুহিত মাহমুদ আন্তালিয়ায় আজ এরদোয়ান-তারেক রহমান বৈঠক, বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোয় জোর
হোম › বাংলাদেশ › শ্রীমঙ্গলে কুষ্ঠসেবা পরিদর্শনে আন্তর্জাতিক প্রতিনিধি দল

শ্রীমঙ্গলে কুষ্ঠসেবা পরিদর্শনে আন্তর্জাতিক প্রতিনিধি দল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৫২ এএম, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ 31
শ্রীমঙ্গলে কুষ্ঠসেবা পরিদর্শনে আন্তর্জাতিক প্রতিনিধি দল

তিমির বনিক,

মৌলভীবাজার প্রতিনিধি:


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের ভাড়াউড়া চা বাগানে কুষ্ঠ রোগীদের চিকিৎসা ও স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করেছেন দেশি-বিদেশি স্বাস্থ্য বিশেষজ্ঞদের একটি প্রতিনিধি দল।


বুধবার (২৩ সেপ্টেম্বর) চায়ের-রাজ্যে অধ্যুষিত প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কুষ্ঠ রোগ শনাক্তকরণ, চিকিৎসার আওতায় আনা, রোগীদের বর্তমান অবস্থা এবং কুষ্ঠ প্রতিরোধে মাঠপর্যায়ে চলমান কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণে পরিদর্শন করা হয়।


প্রতিনিধিদের মধ্যে ছিলেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান, টিবি ও লেপ্রসি কার্যক্রমের পরিচালক ডা. মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রতিনিধি এবং ভারত ও অস্ট্রেলিয়ার প্রতিনিধিসহ সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা।


পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা উপজেলার ভাড়াউড়া চা বাগানে কুষ্ঠ রোগীদের চিকিৎসাসেবা, রোগ শনাক্তকরণ প্রক্রিয়া, নিয়মিত চিকিৎসার আওতায় আনা, বিনামূল্যে ওষুধ সরবরাহ এবং রোগজনিত শারীরিক জটিলতা প্রতিরোধে নেওয়া উদ্যোগ সম্পর্কে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করেন। এ সময় সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়ও করেন তারা।


কুষ্ঠ রোগীদের প্রতি সামাজিক বৈষম্য ও কুসংস্কারের ওপর গুরুত্বারোপ করেন সদস্যরা। রোগীদের চিকিৎসার পাশাপাশি সামাজিক মর্যাদা ও স্বাভাবিক জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা এবং স্থানীয় পর্যায়ে সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয় মতবিনিময় করেন।


টিবি ও লেপ্রসি কার্যক্রমের পরিচালক ডা. মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ বলেন, কুষ্ঠ নির্মূলে শুধু রোগ শনাক্ত করে চিকিৎসা দেওয়া যথেষ্ট নয়। দ্রুত রোগ শনাক্তকরণ, নিয়মিত চিকিৎসা, প্রতিবন্ধিতা প্রতিরোধ এবং রোগীদের প্রতি সামাজিক বৈষম্য কমানোর বিষয়গুলো বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ। মাঠপর্যায়ের বাস্তবচিত্র পর্যালোচনা করে কোথায় ঘাটতি রয়েছে, তা চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।


সিলেট বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. মাহবুবুল আলম বলেন, চা-বাগান এলাকায় বসবাসকারী জনগোষ্ঠীর দৌড় গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। কুষ্ঠ রোগীদের দ্রুত শনাক্ত করে চিকিৎসার আওতায় আনার পাশাপাশি নিয়মিত দেখাশোনা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে এ রোগটি মানুষের মধ্যে থাকা ভয় ও ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন।


তিনি আরও বলেন, স্বাস্থ্য সহকারী বাঁধন আচার্য্যের দায়িত্ব ও কর্মদক্ষতায় তিনি সন্তুষ্ট। মাঠপর্যায়ে কুষ্ঠ নিয়ে তাঁর থেকে অন্য স্বাস্থ্য সহকারীদেরও অনুপ্রাণিত হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।


মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান বলেন, প্রান্তিক ও চা-বাগান এলাকার জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি স্বাস্থ্যসেবার পাশাপাশি স্থানীয় অংশীদারদের সমন্বিতভাবে কাজ করতে হবে। কুষ্ঠ রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ নিশ্চিত করার পাশাপাশি তাদের প্রতি বৈষম্যহীন আচরণ ও সামাজিক অন্তর্ভুক্তির বিষয়টিও গুরুত্বারোপ ভাবে দেখতে হবে।


শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন বলেন, চা-বাগান এলাকায় কুষ্ঠ রোগ শনাক্তকরণ ও চিকিৎসাসেবা কার্যক্রম আরও জোরদার করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে মাঠপর্যায়ে কাজ করা হচ্ছে। রোগীদের নিয়মিত চিকিৎসার আওতায় রাখা, জটিলতা প্রতিরোধ এবং সচেতনতা তৈরিতে স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা প্রয়োজন।


পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. বিশ্বজিৎ দেব, সিনিয়র স্টাফ নার্স হাছিনা আক্তার, সহকারী সার্জন ডা. সুভাষ দেবনাথ স্নিগ্ধ, সহকারী সার্জন ডা. অনির্বাণ দেব, আবাসিক মেডিকেল অফিসার (RMO) ডা. আকাশ নুনিয়া, হেড অ্যাসিস্ট্যান্ট কাম অ্যাকাউন্ট্যান্ট মো. নুর আলম কয়েছ, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর বিনয় সিং রাউতিয়া সহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা, কর্মচারীরা।


উল্লেখ্য, বাংলাদেশে কুষ্ঠ নির্মূলের জাতীয় লক্ষ্যমাত্রাকে সামনে রেখে সরকার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং জাপানের সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশনের (SHF) সহযোগিতায় ‘Joint Monitoring Mission on Leprosy in Bangladesh 2026’ বা জেএমএম ২০২৬ পরিচালিত হচ্ছে। গত ২১ সেপ্টেম্বর ঢাকায় উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করার লক্ষ্যে অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় পর্যালোচনার কথা জানানো হয়।

লিংক কপি হয়েছে ✓
ছুরিকাহত স্কুলছাত্রীর পাশে কুষ্টিয়া জেলা প্রশাসন, চিকিৎসার খোঁজ নিলেন কর্মকর্তারা ছুরিকাহত স্কুলছাত্রীর পাশে কুষ্টিয়া জেলা প্রশাসন, চিকিৎসার খোঁজ নিলেন কর্মকর্তারা ◷ ১ ঘণ্টা ৪০ মিনিট আগে কুলাউড়ায় গাছের সাথে তরুণীর মৃতদেহ উদ্ধার কুলাউড়ায় গাছের সাথে তরুণীর মৃতদেহ উদ্ধার ◷ ৪ ঘণ্টা ১০ মিনিট আগে সুপারি ব্যবসায়ীকে রক্তাক্ত জখম করে টাকা ছিনতাই, মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ২ সুপারি ব্যবসায়ীকে রক্তাক্ত জখম করে টাকা ছিনতাই, মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ২ ◷ ৪ ঘণ্টা ১২ মিনিট আগে নাসিরনগরে যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি নাসিরনগরে যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি ◷ ১০ ঘণ্টা ৫৬ মিনিট আগে ভূরুঙ্গামারীতে বিএনপির অঙ্গ সংগঠনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ভূরুঙ্গামারীতে বিএনপির অঙ্গ সংগঠনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ◷ ১৪ ঘণ্টা ৪৮ মিনিট আগে কুড়িগ্রাম নাগেশ্বরীতে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এসএসবিসি প্রকল্পের মা সমাবেশ কুড়িগ্রাম নাগেশ্বরীতে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এসএসবিসি প্রকল্পের মা সমাবেশ ◷ ২৩ ঘণ্টা ৪৯ মিনিট আগে