Columbus, ১১ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
সৌদিতে হামলাজনিত পরিস্থিতি: বিমানের ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ গাজীপুরে উড়ালসড়কে গাড়িচাপায় মোটরসাইকেলে থাকা বাবা-মা ও শিশুসন্তান নিহত আবারও কমল সোনার দাম, ভরিতে ২,৭৪১ টাকা; ২২ ক্যারেট এখন ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি লিটন মাহমুদ গ্রেপ্তার টেকনাফে নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিল ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ, মাথা ফাটল এসআইয়ের অজিত দোভাল ও ‘র’-এর সাবেক প্রধানকে মার্কিন আদালতের সমন, ‘বিদ্বেষপূর্ণ’ বলল ভারত শেখ হাসিনার পাসপোর্টের আবেদন: ‘বাংলাদেশ সন্ত্রাসীদের পাসপোর্ট দেয় না’, বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কপ-৩১ জলবায়ু সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিল ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান নাশকতায় আইনশৃঙ্খলা বাহিনীর ‘নিষ্ক্রিয়তা ও পরোক্ষ সহযোগিতা’র অভিযোগ জামায়াত সেক্রেটারি জেনারেল পরওয়ারের জামিন পেলেও আমিরাত ছাড়তে পারবেন না বেনজীর, ভ্রমণ নিষেধাজ্ঞা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ার চরাঞ্চলে এসআরবি-১২-এর অভিযান, রিভলবার ও গুলিসহ শিহাব আটক রাজনগরে ভূমি অফিসের সামনে গাছে ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার ফল মেনে নেওয়ার কথা বলেও এখন মধ্যবর্তী নির্বাচন ‘সৎ’ ছিল কি না প্রশ্ন তুললেন ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর হোয়াইট হাউসের নতুন চিফ অব স্টাফ স্টিফেন মিলার, সরলেন সুসি ওয়াইলস
হোম › জাতীয় › ই-পাসপোর্ট থেকে 'ইসরায়েল ব্যতীত' কথাটি বাদ দেওয়া দুঃখজনক: আব্দুল মোমেন

ই-পাসপোর্ট থেকে 'ইসরায়েল ব্যতীত' কথাটি বাদ দেওয়া দুঃখজনক: আব্দুল মোমেন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:৩৪ এএম, ০২ জুন, ২০২৪ 168
ই-পাসপোর্ট থেকে 'ইসরায়েল ব্যতীত' কথাটি বাদ দেওয়া দুঃখজনক: আব্দুল মোমেন

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের ই-পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) কথাটি বাদ দেওয়া দুঃখজনক। আর এই পরিবর্তন করার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি।

শুক্রবার (৩১ মে) ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন নিরসনে করণীয় বিষয়ে আয়োজিত এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন। রাজধানীর চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) এই ছায়া সংসদ আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। 

ফিলিস্তিন ও ইসরায়েল—দুটি পৃথক রাষ্ট্র গঠনের মাধ্যমে বর্তমান সমস্যার সমাধান সম্ভব উল্লেখ করে সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন, মুসলিম বিশ্বের অধিকাংশ রাষ্ট্রনায়ক জনতার রায়ে নির্বাচিত নয়। তাই আরব বিশ্ব ফিলিস্তিন ইস্যুতে জোরালো ভূমিকা রাখতে পারছে না। তবে বাংলাদেশের সরকার জনগণের দ্বারা নির্বাচিত। 


পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা অন্য কেউ তাঁর সঙ্গে কোনো প্রকার আলোচনা না করেই ই-পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ব্যতীত’ বাদ দেওয়ার পরিবর্তনটি করা হয়েছিল বলে জানান আব্দুল মোমেন। তিনি বলেন, ‘পাসপোর্টকে আরও মানসম্পন্ন করা এবং খরচ কমানোর জন্য জার্মানির একটি প্রতিষ্ঠান এই কাজটি করেছে বলে আমাকে জানানো হয়েছিল।’

যদিও ওই সময় পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছিলেন, ছয় মাস আগে নতুন পদ্ধতির ই-পাসপোর্টে এই পরিবর্তন আনা হয়েছে। কোনো মহল উদ্দেশ্যমূলকভাবে বিষয়টিকে নিয়ে নানা আলোচনা চালাচ্ছে। তিনি বিবিসি বাংলাকে বলেছিলেন, ‘নিউজটা বের করেছেন এমন সময়, যখন ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে সংঘাতটা হলো। সেটা যখন তুঙ্গে, এই সময় কোনো স্বার্থন্বেষী মহল এটা জোরেশোরে তুলে ধরলেন। কবে আমরা এটা করেছি। আর হঠাৎ করে এটা নিউজ হয়ে আসলো।’


তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ওই সময় সাংবাদিকদের বলেন, বিষয়টি শোনার পরে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন কল করে জানতে পারেন ছয় মাস আগে এই পরিবর্তন আনা হয়েছে। 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানও বিবিসিকে বলেছিলেন, এই পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে এক বছর আগে এবং তা বাস্তবায়ন শুরু করা হয়েছে ছয় মাস আগে।

বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ভ্রমণের ব্যাপারে নিষেধাজ্ঞার কথাটি ২০২১ সালের মে মাসের দিকে নতুন ই-পাসপোর্টে বাদ দেওয়ার কথা জানা যায়। এ নিয়ে ওই সময় ব্যাপক আলোচনা–সমালোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন তখন আরও বলেছিলেন, নতুন পাসপোর্টে ইসরায়েলের নাম বাদ দেওয়া হলেও দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক না থাকার কারণে বাংলাদেশিরা ইসরায়েলে যেতে পারবে না।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যখন বাংলাদেশের পাসপোর্টের পরিবর্তনের বিষয় তুলে ধরে টুইট করা হয়, তখনই বিষয়টি নজরে আসে। এর জবাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বক্তব্যও দেওয়া হয়। বলা হয়, বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন নেই। বাংলাদেশ দুই রাষ্ট্র সমাধানের পক্ষে।


যদিও মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালে স্বাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন সরকার লিখিতভাবে ইসরায়েলের স্বীকৃতি প্রত্যাখ্যান করে। সেই থেকেই ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের পক্ষে বাংলাদেশ অবস্থান।


শুক্রবার ছায়া সংসদের সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী। ‘মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে’ শীর্ষক ছায়া সংসদে কবি নজরুল সরকারি কলেজ দলের বিপক্ষে জয়ী হয় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ দল। প্রতিযোগিতার বিচারক ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, সাংবাদিক ঝুমুর বারী, এ কে এম মঈনুদ্দিন, একরামুল হক ও মাসুদ করিম। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।

লিংক কপি হয়েছে ✓
সৌদিতে হামলাজনিত পরিস্থিতি: বিমানের ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ সৌদিতে হামলাজনিত পরিস্থিতি: বিমানের ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ ◷ ৪৪ মিনিট আগে কপ-৩১ জলবায়ু সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কপ-৩১ জলবায়ু সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◷ ৩ ঘণ্টা ৩২ মিনিট আগে সাড়ে ৪ বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন সেই শরীফ উদ্দিন: ‘আলহামদুলিল্লাহ, ন্যায়বিচার পেয়েছি’ সাড়ে ৪ বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন সেই শরীফ উদ্দিন: ‘আলহামদুলিল্লাহ, ন্যায়বিচার পেয়েছি’ ◷ ১০ ঘণ্টা ১৬ মিনিট আগে আন্তালিয়ায় এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক: প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্য ও রোহিঙ্গা ইস্যুতে জোর আন্তালিয়ায় এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক: প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্য ও রোহিঙ্গা ইস্যুতে জোর ◷ ১০ ঘণ্টা ১৯ মিনিট আগে প্রথম বাংলাদেশি হিসেবে হিপা গ্র্যান্ড পুরস্কার জিতলেন আলোকচিত্রী পিনু রহমান প্রথম বাংলাদেশি হিসেবে হিপা গ্র্যান্ড পুরস্কার জিতলেন আলোকচিত্রী পিনু রহমান ◷ ১৭ ঘণ্টা ৬ মিনিট আগে ইনানীতে ১৫ দিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, নিচে বড় গ্যাসের আধার থাকার সম্ভাবনা দেখছে বাপেক্স ইনানীতে ১৫ দিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, নিচে বড় গ্যাসের আধার থাকার সম্ভাবনা দেখছে বাপেক্স ◷ ১৯ ঘণ্টা ১৫ মিনিট আগে