ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি লিটন মাহমুদ গ্রেপ্তার
বাংলাদেশ ডেস্ক
|
প্রকাশিত:
০৫:২০ এএম,
১১ নভেম্বর, ২০২৬
37
তাসনোভা মৃদুলাসহকারী সম্পাদক॥
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি লিটন মাহমুদ বাবুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। বুধবার রাজধানীর মোহাম্মদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বুধবার দুপুরে গ্রেপ্তারের খবর নিশ্চিত করে বলেন, “সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লিটন মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে।” তবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, তা তিনি তাৎক্ষণিকভাবে জানাননি; বিস্তারিত পরে জানানো হবে বলে উল্লেখ করেন।
ডিবি জানিয়েছে, গ্রেপ্তারের পর তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ বিষয়ে স্বেচ্ছাসেবক দলের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ছবি: লিটন মাহমুদ বাবু (ফেসবুক থেকে নেওয়া)





