২৬ বছর পর বিয়ে করলেন নিউইয়র্কের সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ, বয়স ৮৪
দীর্ঘ ২৬ বছরের সম্পর্কের পর বিয়ে করেছেন নিউইয়র্ক সিটির সাবেক মেয়র ও মার্কিন ধনকুবের মাইকেল ব্লুমবার্গ। ৮৪ বছর বয়সী ব্লুমবার্গ তাঁর দীর্ঘদিনের সঙ্গী ডায়ানা টেইলরকে সোমবার ম্যানহাটনের আপার ইস্ট সাইডে নিজেদের বাসভবনে একটি ছোট ও ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করেন।
ব্লুমবার্গের এক মুখপাত্র এক বিবৃতিতে বিয়ের খবর নিশ্চিত করেছেন। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন, যার মধ্যে ছিলেন ব্লুমবার্গের দুই মেয়ে এমা ও জর্জিনা।
প্রায় ২৬ বছর আগে সিটিজেনস বাজেট কমিশনের এক অনুষ্ঠানে প্রথম দেখা হয় দুজনের, যখন ব্লুমবার্গ প্রথমবার মেয়র পদে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন। তিন মেয়াদে মেয়র থাকার সময় ডায়ানা টেইলর নিউইয়র্কের ‘অনানুষ্ঠানিক ফার্স্ট লেডি’ হিসেবে পরিচিত ছিলেন।
দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। ডায়ানা টেইলর একসময় নিউইয়র্ক অঙ্গরাজ্যের ব্যাংকিং সুপারিনটেনডেন্ট ছিলেন।
ছবি: সংগৃহীত (গেটি ইমেজেস)





