Columbus, ১০ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ফল মেনে নেওয়ার কথা বলেও এখন মধ্যবর্তী নির্বাচন ‘সৎ’ ছিল কি না প্রশ্ন তুললেন ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর হোয়াইট হাউসের নতুন চিফ অব স্টাফ স্টিফেন মিলার, সরলেন সুসি ওয়াইলস ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৭৯ জন বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪ শিক্ষার্থী মজুরি বাড়ানোর দাবিতে আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাভার-গাজীপুরে ৩১ কারখানা বন্ধ ‘মর্যাদার সঙ্গে আলোচনা করব, তবে চাপের কাছে নতি নয়’: ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান দুয়েকটি ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ বলা যৌক্তিক নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ধানমন্ডি ৩২ নম্বরে চিরকুটসহ দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার, ৩ নম্বরে আরও দুটি পাকিস্তান ক্রিকেটে নতুন দায়িত্বে সাবেক বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সাড়ে ৪ বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন সেই শরীফ উদ্দিন: ‘আলহামদুলিল্লাহ, ন্যায়বিচার পেয়েছি’ রাজশাহী বিমানবন্দরের সামনে গ্রেনেডসদৃশ দুটি বস্তু, জ্বালানিমন্ত্রীকে বের করা হলো পেছনের ফটক দিয়ে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আটকে দিল রিপাবলিকানরা, দলছুট শুধু ম্যাসি ২৬ বছর পর বিয়ে করলেন নিউইয়র্কের সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ, বয়স ৮৪ আন্তালিয়ায় এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক: প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্য ও রোহিঙ্গা ইস্যুতে জোর পাঁচ বছরে ইলিশের উৎপাদন কমেছে ২৬ শতাংশ, সংসদে জানালেন মৎস্যমন্ত্রী হুইপের ‘সতর্কবার্তার’ পর হবিগঞ্জে বাউল গানের আসর বন্ধ করল পুলিশ, উদীচীর নিন্দা
হোম › আন্তর্জাতিক › ‘মর্যাদার সঙ্গে আলোচনা করব, তবে চাপের কাছে নতি নয়’: ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

‘মর্যাদার সঙ্গে আলোচনা করব, তবে চাপের কাছে নতি নয়’: ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০:৩১ পিএম, ১০ নভেম্বর, ২০২৬ 3
‘মর্যাদার সঙ্গে আলোচনা করব, তবে চাপের কাছে নতি নয়’: ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
মো: নাজমুল হাসান বাবু
মো: নাজমুল হাসান বাবুসম্পাদক ও প্রকাশক

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান ‘না যুদ্ধ, না শান্তি’ অবস্থার অবসান ঘটাতে নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন। সোমবার তিনি এ কথা বলেন।

পেজেশকিয়ান বলেন, “আমরা মর্যাদার সঙ্গে আলোচনা করতে পারি এবং মর্যাদার সঙ্গেই বিষয়টির সমাধান করতে পারি। আমরা সংলাপ ও আলোচনার পক্ষে। তবে শক্তি প্রয়োগ ও জবরদস্তির কাছে আমরা আত্মসমর্পণ করব না।”

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই জানান, দুই দিনের যে প্রস্তাব ইরান দিয়েছে তা এখনো বহাল রয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের দাবি মেনে নিলে ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালিতে নিরাপত্তা ফিরতে পারে বলে তিনি উল্লেখ করেন। তবে আলোচনা আবার শুরুর আগে অর্থনৈতিক অবরোধ তুলে নেওয়া এবং সব ফ্রন্টে শত্রুতা বন্ধের দাবি জানিয়েছে তেহরান।

এদিকে কাতারের মধ্যস্থতায় আলোচনার প্রচেষ্টা চলছে। ইরান ইন্টারন্যাশনালের খবর অনুযায়ী, মধ্যস্থতাকারীদের প্রস্তাবিত দুই দিনের পরিকল্পনায় প্রথম দিনে যুক্তরাষ্ট্র নৌ-অবরোধ তুলে নেবে ও কিছু জব্দ তহবিল ছাড়বে, আর ইরান ক্ষতিগ্রস্ত স্থাপনায় জাতিসংঘের পরিদর্শকদের আমন্ত্রণ জানাবে। দ্বিতীয় দিনে হরমুজ প্রণালি খুলে দেওয়ার পর উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে আলোচনা হবে।

মঙ্গলবার হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, পরোক্ষ আলোচনায় এখনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓
ফল মেনে নেওয়ার কথা বলেও এখন মধ্যবর্তী নির্বাচন ‘সৎ’ ছিল কি না প্রশ্ন তুললেন ট্রাম্প ফল মেনে নেওয়ার কথা বলেও এখন মধ্যবর্তী নির্বাচন ‘সৎ’ ছিল কি না প্রশ্ন তুললেন ট্রাম্প ◷ ২০ মিনিট আগে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর হোয়াইট হাউসের নতুন চিফ অব স্টাফ স্টিফেন মিলার, সরলেন সুসি ওয়াইলস মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর হোয়াইট হাউসের নতুন চিফ অব স্টাফ স্টিফেন মিলার, সরলেন সুসি ওয়াইলস ◷ ২০ মিনিট আগে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আটকে দিল রিপাবলিকানরা, দলছুট শুধু ম্যাসি প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আটকে দিল রিপাবলিকানরা, দলছুট শুধু ম্যাসি ◷ ২৮ মিনিট আগে ২৬ বছর পর বিয়ে করলেন নিউইয়র্কের সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ, বয়স ৮৪ ২৬ বছর পর বিয়ে করলেন নিউইয়র্কের সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ, বয়স ৮৪ ◷ ২৯ মিনিট আগে মিশিগানের হ্যামট্রামেক সিটির মেয়র হিসেবে শপথ নিলেন বাংলাদেশি-আমেরিকান মুহিত মাহমুদ মিশিগানের হ্যামট্রামেক সিটির মেয়র হিসেবে শপথ নিলেন বাংলাদেশি-আমেরিকান মুহিত মাহমুদ ◷ ১৪ ঘণ্টা ৩ মিনিট আগে ইসরায়েলে নতুন পার্লামেন্টের শপথ আজ, সরকার গঠনে ব্যস্ত আইজেনকোট ইসরায়েলে নতুন পার্লামেন্টের শপথ আজ, সরকার গঠনে ব্যস্ত আইজেনকোট ◷ ১৪ ঘণ্টা ৩৫ মিনিট আগে