Columbus, ১০ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ফল মেনে নেওয়ার কথা বলেও এখন মধ্যবর্তী নির্বাচন ‘সৎ’ ছিল কি না প্রশ্ন তুললেন ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর হোয়াইট হাউসের নতুন চিফ অব স্টাফ স্টিফেন মিলার, সরলেন সুসি ওয়াইলস ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৭৯ জন বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪ শিক্ষার্থী মজুরি বাড়ানোর দাবিতে আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাভার-গাজীপুরে ৩১ কারখানা বন্ধ ‘মর্যাদার সঙ্গে আলোচনা করব, তবে চাপের কাছে নতি নয়’: ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান দুয়েকটি ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ বলা যৌক্তিক নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ধানমন্ডি ৩২ নম্বরে চিরকুটসহ দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার, ৩ নম্বরে আরও দুটি পাকিস্তান ক্রিকেটে নতুন দায়িত্বে সাবেক বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সাড়ে ৪ বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন সেই শরীফ উদ্দিন: ‘আলহামদুলিল্লাহ, ন্যায়বিচার পেয়েছি’ রাজশাহী বিমানবন্দরের সামনে গ্রেনেডসদৃশ দুটি বস্তু, জ্বালানিমন্ত্রীকে বের করা হলো পেছনের ফটক দিয়ে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আটকে দিল রিপাবলিকানরা, দলছুট শুধু ম্যাসি ২৬ বছর পর বিয়ে করলেন নিউইয়র্কের সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ, বয়স ৮৪ আন্তালিয়ায় এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক: প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্য ও রোহিঙ্গা ইস্যুতে জোর পাঁচ বছরে ইলিশের উৎপাদন কমেছে ২৬ শতাংশ, সংসদে জানালেন মৎস্যমন্ত্রী হুইপের ‘সতর্কবার্তার’ পর হবিগঞ্জে বাউল গানের আসর বন্ধ করল পুলিশ, উদীচীর নিন্দা
হোম › বাংলাদেশ › ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৭৯ জন বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪ শিক্ষার্থী

ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৭৯ জন বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪ শিক্ষার্থী

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ১০:৩৪ পিএম, ১০ নভেম্বর, ২০২৬ 3
ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৭৯ জন বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪ শিক্ষার্থী
তাহিনা হোসেন প্রকৃতি
তাহিনা হোসেন প্রকৃতিনির্বাহী সম্পাদক॥

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদ্রাসায় আগুন লেগে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন অনেক শিক্ষার্থী। সোমবার দিবাগত রাত দুইটার দিকে জামিয়া আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। ওই তলায় মাদ্রাসার গ্রন্থাগার ও প্রশাসনিক শাখা ছিল। আগুনে গ্রন্থাগারটি পুড়ে গেছে।

অসুস্থদের মধ্যে ৭৯ জনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। তাঁদের মধ্যে ১৬ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। চিকিৎসকেরা জানান, কারও শরীর পোড়েনি, তবে ধোঁয়ায় অনেকের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। চার শিক্ষার্থী আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছে, তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার বার্ন ইনস্টিটিউটে আহতদের দেখতে গিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, আহতদের চিকিৎসা সম্পূর্ণ বিনা মূল্যে দেওয়া হচ্ছে এবং ১৩-১৪ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে দুটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তিনি জানান, দ্বিতীয় তলা থেকে ধোঁয়া তৃতীয় ও চতুর্থ তলায় ছড়িয়ে পড়ে, যেখানে শিক্ষার্থীরা থাকত। আতঙ্কে তাড়াহুড়ো করে বের হতে গিয়েও অনেকে অসুস্থ হয়ে পড়ে।

উদ্ধারকারীরা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন, তবে প্রকৃত কারণ এখনো নিশ্চিত হয়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, মাদ্রাসাটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। ঘটনাস্থল পরিদর্শন করেছে সিআইডি, এবং ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓
ধানমন্ডি ৩২ নম্বরে চিরকুটসহ দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার, ৩ নম্বরে আরও দুটি ধানমন্ডি ৩২ নম্বরে চিরকুটসহ দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার, ৩ নম্বরে আরও দুটি ◷ ২৫ মিনিট আগে পাকিস্তান ক্রিকেটে নতুন দায়িত্বে সাবেক বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পাকিস্তান ক্রিকেটে নতুন দায়িত্বে সাবেক বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ◷ ২৬ মিনিট আগে রাজশাহী বিমানবন্দরের সামনে গ্রেনেডসদৃশ দুটি বস্তু, জ্বালানিমন্ত্রীকে বের করা হলো পেছনের ফটক দিয়ে রাজশাহী বিমানবন্দরের সামনে গ্রেনেডসদৃশ দুটি বস্তু, জ্বালানিমন্ত্রীকে বের করা হলো পেছনের ফটক দিয়ে ◷ ২৭ মিনিট আগে হুইপের ‘সতর্কবার্তার’ পর হবিগঞ্জে বাউল গানের আসর বন্ধ করল পুলিশ, উদীচীর নিন্দা হুইপের ‘সতর্কবার্তার’ পর হবিগঞ্জে বাউল গানের আসর বন্ধ করল পুলিশ, উদীচীর নিন্দা ◷ ৫ ঘণ্টা ৫ মিনিট আগে গদখালী-পানিসারায় পর্যটক হয়রানি করলে ছাড় নয়: সার্কেল এএসপি গদখালী-পানিসারায় পর্যটক হয়রানি করলে ছাড় নয়: সার্কেল এএসপি ◷ ৯ ঘণ্টা ২১ মিনিট আগে শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার ২ শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার ২ ◷ ৯ ঘণ্টা ২১ মিনিট আগে