Columbus, ১০ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ফল মেনে নেওয়ার কথা বলেও এখন মধ্যবর্তী নির্বাচন ‘সৎ’ ছিল কি না প্রশ্ন তুললেন ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর হোয়াইট হাউসের নতুন চিফ অব স্টাফ স্টিফেন মিলার, সরলেন সুসি ওয়াইলস ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৭৯ জন বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪ শিক্ষার্থী মজুরি বাড়ানোর দাবিতে আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাভার-গাজীপুরে ৩১ কারখানা বন্ধ ‘মর্যাদার সঙ্গে আলোচনা করব, তবে চাপের কাছে নতি নয়’: ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান দুয়েকটি ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ বলা যৌক্তিক নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ধানমন্ডি ৩২ নম্বরে চিরকুটসহ দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার, ৩ নম্বরে আরও দুটি পাকিস্তান ক্রিকেটে নতুন দায়িত্বে সাবেক বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সাড়ে ৪ বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন সেই শরীফ উদ্দিন: ‘আলহামদুলিল্লাহ, ন্যায়বিচার পেয়েছি’ রাজশাহী বিমানবন্দরের সামনে গ্রেনেডসদৃশ দুটি বস্তু, জ্বালানিমন্ত্রীকে বের করা হলো পেছনের ফটক দিয়ে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আটকে দিল রিপাবলিকানরা, দলছুট শুধু ম্যাসি ২৬ বছর পর বিয়ে করলেন নিউইয়র্কের সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ, বয়স ৮৪ আন্তালিয়ায় এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক: প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্য ও রোহিঙ্গা ইস্যুতে জোর পাঁচ বছরে ইলিশের উৎপাদন কমেছে ২৬ শতাংশ, সংসদে জানালেন মৎস্যমন্ত্রী হুইপের ‘সতর্কবার্তার’ পর হবিগঞ্জে বাউল গানের আসর বন্ধ করল পুলিশ, উদীচীর নিন্দা
হোম › বাংলাদেশ › রাজশাহী বিমানবন্দরের সামনে গ্রেনেডসদৃশ দুটি বস্তু, জ্বালানিমন্ত্রীকে বের করা হলো পেছনের ফটক দিয়ে

রাজশাহী বিমানবন্দরের সামনে গ্রেনেডসদৃশ দুটি বস্তু, জ্বালানিমন্ত্রীকে বের করা হলো পেছনের ফটক দিয়ে

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ১০:২৯ পিএম, ১০ নভেম্বর, ২০২৬ 4
রাজশাহী বিমানবন্দরের সামনে গ্রেনেডসদৃশ দুটি বস্তু, জ্বালানিমন্ত্রীকে বের করা হলো পেছনের ফটক দিয়ে
তাসনোভা মৃদুলা
তাসনোভা মৃদুলাসহকারী সম্পাদক॥

রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের সামনে গ্রেনেডসদৃশ দুটি বস্তু পাওয়া গেছে। এ ঘটনায় নিরাপত্তার কারণে বিমানবন্দরে অবস্থানরত জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে মূল ফটকের বদলে পেছনের ফটক দিয়ে বের করে নেওয়া হয়।

মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে মন্ত্রী ঢাকা থেকে বিমানে রাজশাহী পৌঁছান। তিনি সেখান থেকে সড়কপথে বগুড়া যাচ্ছিলেন। তাঁর পৌঁছানোর মিনিট পাঁচেক পর স্থানীয় এক ব্যক্তি বিমানবন্দরের সামনে দুটি গ্রেনেডসদৃশ বস্তু পড়ে থাকার কথা কর্তব্যরত পুলিশকে জানান। পুলিশ সঙ্গে সঙ্গে এলাকাটি ঘিরে ফেলে।

মন্ত্রী তখন বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ছিলেন। পরে নিরাপত্তার স্বার্থে তাঁকে পেছনের ফটক দিয়ে বের করে সড়কপথে বগুড়ার উদ্দেশে পাঠানো হয়।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপকমিশনার গাজিউর রহমান জানান, বস্তু দুটি উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর বিমানবন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓