Columbus, ১১ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
সৌদিতে হামলাজনিত পরিস্থিতি: বিমানের ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ গাজীপুরে উড়ালসড়কে গাড়িচাপায় মোটরসাইকেলে থাকা বাবা-মা ও শিশুসন্তান নিহত আবারও কমল সোনার দাম, ভরিতে ২,৭৪১ টাকা; ২২ ক্যারেট এখন ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি লিটন মাহমুদ গ্রেপ্তার টেকনাফে নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিল ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ, মাথা ফাটল এসআইয়ের অজিত দোভাল ও ‘র’-এর সাবেক প্রধানকে মার্কিন আদালতের সমন, ‘বিদ্বেষপূর্ণ’ বলল ভারত শেখ হাসিনার পাসপোর্টের আবেদন: ‘বাংলাদেশ সন্ত্রাসীদের পাসপোর্ট দেয় না’, বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কপ-৩১ জলবায়ু সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিল ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান নাশকতায় আইনশৃঙ্খলা বাহিনীর ‘নিষ্ক্রিয়তা ও পরোক্ষ সহযোগিতা’র অভিযোগ জামায়াত সেক্রেটারি জেনারেল পরওয়ারের জামিন পেলেও আমিরাত ছাড়তে পারবেন না বেনজীর, ভ্রমণ নিষেধাজ্ঞা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ার চরাঞ্চলে এসআরবি-১২-এর অভিযান, রিভলবার ও গুলিসহ শিহাব আটক রাজনগরে ভূমি অফিসের সামনে গাছে ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার ফল মেনে নেওয়ার কথা বলেও এখন মধ্যবর্তী নির্বাচন ‘সৎ’ ছিল কি না প্রশ্ন তুললেন ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর হোয়াইট হাউসের নতুন চিফ অব স্টাফ স্টিফেন মিলার, সরলেন সুসি ওয়াইলস
হোম › রাজনীতি › শেখ হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিল ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান

শেখ হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিল ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০২:৫৪ এএম, ১১ নভেম্বর, ২০২৬ 67
শেখ হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিল ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান
তাহিনা হোসেন প্রকৃতি
তাহিনা হোসেন প্রকৃতিনির্বাহী সম্পাদক॥

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ (ডিসগ্রেসড ফরমার লিডার) হিসেবে আখ্যা দিয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনের শিরোনামে পত্রিকাটি লিখেছে, ‘কলঙ্কিত সাবেক নেতা শেখ হাসিনা দুই বছরের নির্বাসন শেষে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন’।

ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন, যা তাঁর দেশে ফেরার ইচ্ছার ইঙ্গিত হিসেবে দেখছেন দলটির নেতারা। ডিসেম্বরে তাঁর ফেরার পরিকল্পনার কথাও আলোচনায় এসেছে।

গার্ডিয়ান মনে করিয়ে দিয়েছে, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ১৫ বছরের শাসনের অবসানের পর ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং তখন থেকে দিল্লিতে অবস্থান করছেন। ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই অভ্যুত্থানে দমন-পীড়নের দায়ে তাঁর অনুপস্থিতিতে মানবতাবিরোধী অপরাধে দণ্ড দেন। জাতিসংঘের হিসাবে ওই দমন-পীড়নে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। শেখ হাসিনা ওই রায় প্রত্যাখ্যান করেছেন।

প্রতিবেদনে বাংলাদেশের প্রধান কৌঁসুলির বক্তব্যও তুলে ধরা হয়েছে। তিনি বলেছেন, দণ্ডিত পলাতক আসামিকে পাসপোর্ট দেওয়ার কোনো আইনি সুযোগ নেই। ঢাকা প্রত্যর্পণের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত চায়, তবে ভারত এখনো সে অনুরোধে সাড়া দেয়নি।

বিশ্লেষকদের উদ্ধৃত করে গার্ডিয়ান লিখেছে, এই ফেরার উদ্যোগ দলের জনসমর্থন পুনর্গঠন এবং নির্বাচিত সরকারকে অস্থিতিশীল করার লক্ষ্যে হতে পারে। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে।

বার্তা সংস্থা এপিকে পাঠানো এক ই-মেইলে শেখ হাসিনা বলেছেন, “মৃত্যু যদি আমার নিয়তি হয়, তবে আমি নিজের দেশের মাটিতে, নিজের মানুষের মাঝেই মরতে চাই।”

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি লিটন মাহমুদ গ্রেপ্তার ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি লিটন মাহমুদ গ্রেপ্তার ◷ ২ ঘণ্টা ৪২ মিনিট আগে শেখ হাসিনার পাসপোর্টের আবেদন: ‘বাংলাদেশ সন্ত্রাসীদের পাসপোর্ট দেয় না’, বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্টের আবেদন: ‘বাংলাদেশ সন্ত্রাসীদের পাসপোর্ট দেয় না’, বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◷ ২ ঘণ্টা ৪৮ মিনিট আগে নাশকতায় আইনশৃঙ্খলা বাহিনীর ‘নিষ্ক্রিয়তা ও পরোক্ষ সহযোগিতা’র অভিযোগ জামায়াত সেক্রেটারি জেনারেল পরওয়ারের নাশকতায় আইনশৃঙ্খলা বাহিনীর ‘নিষ্ক্রিয়তা ও পরোক্ষ সহযোগিতা’র অভিযোগ জামায়াত সেক্রেটারি জেনারেল পরওয়ারের ◷ ৫ ঘণ্টা ৩০ মিনিট আগে জামিন পেলেও আমিরাত ছাড়তে পারবেন না বেনজীর, ভ্রমণ নিষেধাজ্ঞা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জামিন পেলেও আমিরাত ছাড়তে পারবেন না বেনজীর, ভ্রমণ নিষেধাজ্ঞা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◷ ৫ ঘণ্টা ৩১ মিনিট আগে দুয়েকটি ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ বলা যৌক্তিক নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী দুয়েকটি ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ বলা যৌক্তিক নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◷ ৯ ঘণ্টা ৩২ মিনিট আগে ঢাবিতে ফের ককটেল বিস্ফোরণে আহত ১, নিরাপত্তার দাবিতে রাজপথে ছাত্রদল, শিবির ও বামজোট ঢাবিতে ফের ককটেল বিস্ফোরণে আহত ১, নিরাপত্তার দাবিতে রাজপথে ছাত্রদল, শিবির ও বামজোট ◷ ১৫ ঘণ্টা ১৯ মিনিট আগে