পেনসিলভানিয়া, ০১ জুন, ২০২৬ | ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩

সর্বশেষ:
ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান ডেমোক্রেটিক প্রাইমারিতে বাংলাদেশিদের ঐতিহাসিক বিজয় পেনসেলভেনিয়া উইমেন ফোরাম আয়োজিত মা দিবস উদযাপন পেনসিলভেনিয়ার আপার ডারবিতে বিশ্ব মা দিবস উদযাপন সারম্বরে যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি: বিশেষ পাসপোর্ট ঘিরে আলোচনা ও বিতর্ক আইভি লিগে ইতিহাস গড়ল আপার ডার্বির বাংলাদেশি শিক্ষার্থী প্রেসিডেনশিয়াল এআই চ্যালেঞ্জে নর্থইস্ট আঞ্চলিক বিজয়ী আপার ডারবি হাই স্কুলের মাহিন ট্রাম্পের নৈশভোজ গুলি: হামলাকারী আটক, নিরাপত্তা জোরদার ফ্লোরিডায় ১৫ দিনের ব্যবধানে ৩ বাংলাদেশির রহস্যজনক মৃত্যু, নিরাপত্তা নিয়ে উদ্বেগ ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু: রুমমেটের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে ৫ বিষয়ে ভিত্তি করে বিএনপির ইশতেহার

চাঁদ ওঠেনি দেশের আকাশে, বৃহস্পতিবার ঈদ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ০৯ এপ্রিল, ২০২৪

দেশের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে আগামীকাল বুধবার ৩০ রমজান পালন করা হবে। আগামী বৃহস্পতিবার (১১ এপ্রিল) দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ তথ্য জানানো হয়। দেশের বিভিন্ন জেলাতে জেলার দায়িত্বপ্রাপ্তরা চাঁদ দেখা কমিটিকে নিশ্চিত করে, তারা কোথাও চাঁদ দেখতে পাননি। এছাড়া, ঢাকায় ইসলামিক ফাউন্ডেশনও চাঁদ দেখতে পায়নি।


সাধারণত চান্দ্রমাস ২৯ কিংবা ৩০ দিনের হয়। বাংলাদেশে আজ মঙ্গলবার (৯ এপ্রিল) ২৯ রমজান সম্পন্ন হলো। কিন্তু সন্ধ্যায় চাঁদ দেখা না যাওয়ায় বুধবারও রোজা রাখার সিদ্ধান্ত নেয়া হয়। অর্থাৎ এবার পবিত্র রমজান মাস ৩০ দিনের হবে। আর ঈদ হবে বৃহস্পতিবার।


এদিকে, গতকাল সোমবার (৮ এপ্রিল) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কোথাও চাঁদ দেখা না যাওয়ায় এসব অঞ্চলে রমজান মাস ৩০ দিনে গড়ানো নিশ্চিত হয়। মধ্যপ্রাচ্যে আজ ৩০ রমজান পালিত হচ্ছে। ফলে কাল বুধবার মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এছাড়া, এবার সবার আগে বিশ্বে ঈদুল ফিতর উদযাপনের তারিখ জানায় অস্ট্রেলিয়া। সেখানেও ৩০ রমজান শেষে কাল ঈদুল ফিতর উদযাপন করবেন ইসলাম ধর্মাবলম্বীরা।

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad