Columbus, ৩০ আগস্ট, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ভেনেজুয়েলার তেল দিয়ে কৌশলগত মজুত ভরাট করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ঢাকায় IPU মহাসচিব: সংসদীয় কূটনীতি ও সহযোগিতা জোরদারে আলোচনা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে নিউইয়র্কের পথে পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে নিউইয়র্কের পথে পররাষ্ট্রমন্ত্রী তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাগর-রুনি হত্যা তদন্তে নতুন মোড়: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীকে ঘিরে তদন্ত গ্রামীণ শক্তিতে ম্যানেজার এইচআর অ্যান্ড অ্যাডমিন পদে নিয়োগ, আবেদন শেষ ৩১ আগস্ট নেপালের ভয়াবহ বন্যায় জরুরি সহায়তা, ১ লাখ ৫০ হাজার ডলার ছাড় করল WHO “Finding Future Scientists-2026” তৃতীয়বারের মতো জাতীয় বিজ্ঞান মেলা স্বাইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি, পিছিয়ে গেল বেঙ্গালুরুর অনুষ্ঠান শিশুর হাতে স্মার্টফোন দেওয়ার আগে সতর্ক হওয়ার পরামর্শ সেমিফাইনালে এক উইকেটের হৃদয়ভাঙা হার, Top End T20 থেকে বিদায় বাংলাদেশের NASA-র Roman Space Telescope উৎক্ষেপণ, ডার্ক এনার্জি ও ডার্ক ম্যাটারের রহস্য উন্মোচনে নতুন অধ্যায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১,৮৫৫ পদে নিয়োগের ছাড়পত্রের মেয়াদ বাড়ল ২০২৭ পর্যন্ত CERN-এর বিজ্ঞান প্রতিযোগিতায় বাংলাদেশের ঐতিহাসিক জয়, বিজয়ী POLARIS
হোম জাতীয় টাঙ্গাইলে একসঙ্গে ৬ বাচ্চা প্রসব করলেন নারী, বাঁচলো না কেউই

টাঙ্গাইলে একসঙ্গে ৬ বাচ্চা প্রসব করলেন নারী, বাঁচলো না কেউই

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ১১ এপ্রিল, ২০২৪ 174
টাঙ্গাইলে একসঙ্গে ৬ বাচ্চা প্রসব করলেন নারী, বাঁচলো না কেউই

টাঙ্গাইলের সখিপুরের সলঙ্গা গ্রামের এক গৃহবধূ ছয়টি সন্তান জন্ম দিয়েছেন। তবে সন্তানগুলো নির্ধারিত সময়ের আগেই জন্ম নেয়ায় কাউকে বাঁচানো যায়নি। বৃহস্পতিবার (১১ এপ্রিল) মির্জাপুরের একটি হাসপাতালে বাচ্চাগুলো প্রসব করেন ওই নারী।

ওই গৃহবধূর নাম সুমনা। তিনি সলঙ্গা গ্রামের ফরিদ উদ্দিনের স্ত্রী। বাচ্চাগুলো পাঁচ মাসের আগেই জন্মানোয় অপরিপক্ক ছিল। সেজন্য সবাই মারা গেছে বলে জানা গেছে। 


ওই হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার শতাব্দী সাহা জানান, সকালে ওই গৃহবধূর প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ইমারজেন্সি ডেলিভারি করানো হয়। একে একে তিনি চারটি ছেলে বাচ্চা এবং দুইটি মেয়ে বাচ্চা প্রসব করেন। বাচ্চাগুলো ডেলিভারি হওয়ার সাথে সাথেই মারা যায়। 


তিনি আরও বলেন, এক মায়ের পেটে তিনটি বাচ্চা পরিপক্ক হয় তবে এর অধিক থাকলেই প্রিম্যাচিউরড বেবি ডেলিভারি হয়ে যায়। এটাও তার ব্যাতিক্রম হয়নি। বাচ্চাগুলো তার পরিবারের লোকজন বাড়িতে নিয়ে গেছে এবং দাফনও সম্পন্ন হয়েছে বলে জেনেছি। তবে প্রসূতি ওই নারী এখানও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি অনেকটাই সুস্থ আছে।