Columbus, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
মৌলভীবাজার ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে এসএসসি শিক্ষার্থীদের সম্মাননা নোয়াখালী'র কোম্পানীগঞ্জে কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদ, ছুরিকাঘাতে দুই তরুণ আহত নোয়াখালী'র কোম্পানীগঞ্জে বাপুসের প্রথম গোপন ব্যালটের নির্বাচন। সভাপতি মহি উদ্দিন, সাধারণ সম্পাদক এএইচএম মান্নান মুন্না। কোম্পানীগঞ্জে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা বসুরহাট পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সেনবাগে এতিম-অসহায় ও কোরআনের পাখিদের একবেলা মেহমানদারি সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের স্বীকার ভূমি সহকারী কর্মকর্তা মাসুদ আলম নওগাঁয় মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-আওয়ামী লীগের ১১নেতাকর্মী আটক নওগাঁ বিশ্ববিদ্যালয়ে যুক্ত হচ্ছে আরও দুই বিষয় দৌলতপুরে যুবককে পিটিয়ে আহত ও চুল কাটার ঘটনা, চুরির অপবাদ নাকি পূর্বশত্রুতা । ফেসবুকের সুযোগে মিথ্যাচার করবেন সেটা আমরা হতে দিবো না : এলজিআরডি মন্ত্রী সমঝোতার পর বাংলাদেশ সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাংগঠনিক প্রক্রিয়া কোন পর্যায়ে? কোম্পানীগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগে স্বজনদের মানববন্ধন ও বিক্ষোভ কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন। নওগাঁয় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
হোম › জাতীয় › পাঁচ ইলেক্ট্রোলাইট ড্রিংকস কোম্পানির মালিকের বিরুদ্ধে মামলা

পাঁচ ইলেক্ট্রোলাইট ড্রিংকস কোম্পানির মালিকের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:৫৪ পিএম, ১৫ মে, ২০২৪ 114
পাঁচ ইলেক্ট্রোলাইট ড্রিংকস কোম্পানির মালিকের বিরুদ্ধে মামলা

অনুমোদন না থাকার অভিযোগে বাজারে বিক্রি হওয়া পাঁচটি ইলেক্ট্রোলাইট ড্রিংকস কোম্পানির মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) সকালে বিশুদ্ধ খাদ্য আদালতে এই ৫ কোম্পানির ইলেক্ট্রোলাইট ড্রিংকস নিষিদ্ধ চেয়ে মামলাটি করেন নিরাপদ খাদ্য পরিদর্শক মো. কামরুল হোসেন।

ড্রিংকগুলো হলো এসএমসি প্লাস, প্রাণের এক্টিভ, ব্রুভানা, রিচার্জ এবং টারবো। এরমধ্যে এসএমসি প্লাসের মডেল হয়ে পণ্যের প্রসারে প্রচারণা করেছেন ক্রিকেটার তামিম ইকবাল।

নিরাপদ খাদ্য পরিদর্শক জানান, এগুলোর একটিরও অনুমোদন নেই। ওষুধ প্রশাসনও বলতে পারেনা এগুলো ওষুধ নাকি ড্রিংকস। এর মধ্যে এসএমসি প্লাসের মডেল হয়ে পণ্যর প্রসারে প্রচারণা করেছেন ক্রিকেটার তামিম ইকবাল। নিরাপদ খাদ্য আইন অনুযায়ী এটি অপরাধ। বিজ্ঞাপন প্রচার বন্ধ করতে বলা হয়েছিল, যা কোনো কোম্পানি মানেনি বলেও জানান তিনি।