Columbus, ১১ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
সৌদিতে হামলাজনিত পরিস্থিতি: বিমানের ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ গাজীপুরে উড়ালসড়কে গাড়িচাপায় মোটরসাইকেলে থাকা বাবা-মা ও শিশুসন্তান নিহত আবারও কমল সোনার দাম, ভরিতে ২,৭৪১ টাকা; ২২ ক্যারেট এখন ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি লিটন মাহমুদ গ্রেপ্তার টেকনাফে নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিল ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ, মাথা ফাটল এসআইয়ের অজিত দোভাল ও ‘র’-এর সাবেক প্রধানকে মার্কিন আদালতের সমন, ‘বিদ্বেষপূর্ণ’ বলল ভারত শেখ হাসিনার পাসপোর্টের আবেদন: ‘বাংলাদেশ সন্ত্রাসীদের পাসপোর্ট দেয় না’, বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কপ-৩১ জলবায়ু সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিল ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান নাশকতায় আইনশৃঙ্খলা বাহিনীর ‘নিষ্ক্রিয়তা ও পরোক্ষ সহযোগিতা’র অভিযোগ জামায়াত সেক্রেটারি জেনারেল পরওয়ারের জামিন পেলেও আমিরাত ছাড়তে পারবেন না বেনজীর, ভ্রমণ নিষেধাজ্ঞা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ার চরাঞ্চলে এসআরবি-১২-এর অভিযান, রিভলবার ও গুলিসহ শিহাব আটক রাজনগরে ভূমি অফিসের সামনে গাছে ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার ফল মেনে নেওয়ার কথা বলেও এখন মধ্যবর্তী নির্বাচন ‘সৎ’ ছিল কি না প্রশ্ন তুললেন ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর হোয়াইট হাউসের নতুন চিফ অব স্টাফ স্টিফেন মিলার, সরলেন সুসি ওয়াইলস
হোম › জাতীয় › বাজেটের সাথে তাল মেলাতে পারবে নিম্ন ও মধ্যবিত্তরা?

বাজেটের সাথে তাল মেলাতে পারবে নিম্ন ও মধ্যবিত্তরা?

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৩৬ এএম, ০৯ জুন, ২০২৪ 7
বাজেটের সাথে তাল মেলাতে পারবে নিম্ন ও মধ্যবিত্তরা?

মূল্যস্ফীতির রাশ টেনে ধরাই হবে আগামী বাজেটের প্রধান লক্ষ্য। অর্থাৎ সীমিত আয়ের মানুষ যেন সহনীয় দামে নিত্যপণ্য কিনতে পারে, কিংবা আয়ের সাথে সংগতি রেখে জীবনযাপন করতে পারে— এমন আশার কথা শুনিয়েছেন অর্থমন্ত্রী। তবে আগামী বাজেটের সাথে কি তাল মেলাতে পারবে নিম্ন ও মধ্যবিত্তরা? প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রীর প্রত্যাশা আর বাস্তবতার মাঝে বেশ দুরত্বই দেখছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষরা।

জীবনযাপনের ব্যয় বেড়ে যাওয়ায় আশা ছিল- বাজেটে হয়তো কিছুটা স্বস্তি মিলবে। তবে পরোক্ষ করের নজিরবিহীন বিস্তৃতিতে আরও চাপে পড়বে সাধারণ মানুষ— এমনটিই আশঙ্কা অর্থনীতিবিদদের। তাই বাজেট ঘোষণার পর মূল্যস্ফীতির যাতাকলে পিষ্ট সীমিত আয়ের মানুষের সংসারের খরচ সামলানোর দুঃশ্চিন্তা আরও বাড়বে।


বিষয়টি নিয়ে রাজধানীর এক বাসিন্দা বলেন, আয়ের সাথে ব্যয়ের ব্যালেন্স করতে পারি না। মাস শেষে সবসময় এমনিতেই ঘাটতি থেকে যায়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের যে উর্ধ্বগতি, বাজেটে সেই বিষয়ে তেমন কোনো পদক্ষেপ নেই।


আরেকজন বলেন, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে থাকুক নাহয় সরকার বাড়তি আয়ের ব্যবস্থা করুক। সাধারণ মানুষ কীভাবে জীবনযাপন করছে সরকারের সেবিষয়ে কোনো নজর নেই।


বাজেটে গুঁড়ো দুধের দাম কিছুটা কমবে। এর বাইরে দাম বৃদ্ধির তালিকা বেশ বড়। যার অধিকাংশ পণ্যের ভোক্তা নিম্ন ও মধ্যআয়ের মানুষ। বাড়তি খরচ গুণতে হবে বিনোদন পার্কে গেলেও। আইসক্রিম, ফলের জুস, বৈদ্যুতিক বাতি, ফ্রিজসহ প্রয়োজনীয় পণ্য আছে দাম বৃদ্ধির তালিকায়। মোবাইলে কথা বলা এবং ইন্টারনেটেও বাড়তি দামের বোঝা বইতে হবে নাগরিকদের।


বিষয়টি নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ড. আব্দুল মজিদ বলেন, নিত্যপ্রয়োজনী খাদ্য পণ্যে তো কর থাকার কথা না। রাখাও উচিত না। উন্নত দেশে এটি থাকে না। প্রক্রিয়াজাত বা উচ্চমূল্যের পণ্য হলে সেটি অন্য হিসাব। সাধারণ মানুষ যেটা কিনবে সেসবে কর থাকা উচিত না। এসব পণ্যে কর বাড়ালে সাধারণ মানুষ কী করবে?


বিশ্লেষকদের মতে, প্রস্তাবিত বাজেটে সংসারের খরচ কমবে না। বরং অনেক বেশি পরোক্ষ করের চাপ পড়বে। বিষয়টি নিয়ে বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক অধ্যপক আইনুল ইসলাম বলেন, যে পদক্ষেপ নেয়া হয়েছে এতে মানুষের খরচ কমাবে না। অনেক ক্ষেত্রে খরচ আরও বাড়তে পারে। ডলারের দাম বেশি, আমদানি পণ্যের ইমপোর্ট খরচ সবমিলিয়ে খরচ আরও বাড়া ছাড়া কমার সম্ভাবনা ক্ষীণ।


অর্থনীতিবিদ অধ্যাপক সায়মা হক বিদিশা বলেন, মূল্য সংযোজন কর (মূসক) ও আমদানি শুল্কসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপরে যে উৎস কর আছে সেসবে কাটছাঁট করা দরকার। তাহলে নিম্নমধ্যবিত্তরা কিছুটা স্বস্তি পেতে পারেন।


নিন্ম মধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির জন্য বাজেটে তেমন কোনো সুরক্ষা নীতি নেই উল্লেখ করে উন্নয়ন সমন্বয়ের গবেষণা পরিচালক ড. আবদুল্লাহ নদভী বলেন, বাজেটে নতুন সংকট মোকাবিলার জন্য নতুন সামাজিক কর্মসূচি রাখা হয়নি। এতে নিম্নমধ্যবিত্তরা বিপদে পরবে। এম হবে।বাজেটের সাথে তাল মেলাতে পারবে নিম্ন ও মধ্যবিত্তরা?

লিংক কপি হয়েছে ✓
সৌদিতে হামলাজনিত পরিস্থিতি: বিমানের ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ সৌদিতে হামলাজনিত পরিস্থিতি: বিমানের ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ ◷ ৪৪ মিনিট আগে কপ-৩১ জলবায়ু সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কপ-৩১ জলবায়ু সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◷ ৩ ঘণ্টা ৩২ মিনিট আগে সাড়ে ৪ বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন সেই শরীফ উদ্দিন: ‘আলহামদুলিল্লাহ, ন্যায়বিচার পেয়েছি’ সাড়ে ৪ বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন সেই শরীফ উদ্দিন: ‘আলহামদুলিল্লাহ, ন্যায়বিচার পেয়েছি’ ◷ ১০ ঘণ্টা ১৬ মিনিট আগে আন্তালিয়ায় এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক: প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্য ও রোহিঙ্গা ইস্যুতে জোর আন্তালিয়ায় এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক: প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্য ও রোহিঙ্গা ইস্যুতে জোর ◷ ১০ ঘণ্টা ১৯ মিনিট আগে প্রথম বাংলাদেশি হিসেবে হিপা গ্র্যান্ড পুরস্কার জিতলেন আলোকচিত্রী পিনু রহমান প্রথম বাংলাদেশি হিসেবে হিপা গ্র্যান্ড পুরস্কার জিতলেন আলোকচিত্রী পিনু রহমান ◷ ১৭ ঘণ্টা ৬ মিনিট আগে ইনানীতে ১৫ দিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, নিচে বড় গ্যাসের আধার থাকার সম্ভাবনা দেখছে বাপেক্স ইনানীতে ১৫ দিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, নিচে বড় গ্যাসের আধার থাকার সম্ভাবনা দেখছে বাপেক্স ◷ ১৯ ঘণ্টা ১৫ মিনিট আগে