Columbus, ৩০ আগস্ট, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ঢাকায় IPU মহাসচিব: সংসদীয় কূটনীতি ও সহযোগিতা জোরদারে আলোচনা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে নিউইয়র্কের পথে পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে নিউইয়র্কের পথে পররাষ্ট্রমন্ত্রী তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাগর-রুনি হত্যা তদন্তে নতুন মোড়: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীকে ঘিরে তদন্ত গ্রামীণ শক্তিতে ম্যানেজার এইচআর অ্যান্ড অ্যাডমিন পদে নিয়োগ, আবেদন শেষ ৩১ আগস্ট নেপালের ভয়াবহ বন্যায় জরুরি সহায়তা, ১ লাখ ৫০ হাজার ডলার ছাড় করল WHO “Finding Future Scientists-2026” তৃতীয়বারের মতো জাতীয় বিজ্ঞান মেলা স্বাইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি, পিছিয়ে গেল বেঙ্গালুরুর অনুষ্ঠান শিশুর হাতে স্মার্টফোন দেওয়ার আগে সতর্ক হওয়ার পরামর্শ সেমিফাইনালে এক উইকেটের হৃদয়ভাঙা হার, Top End T20 থেকে বিদায় বাংলাদেশের NASA-র Roman Space Telescope উৎক্ষেপণ, ডার্ক এনার্জি ও ডার্ক ম্যাটারের রহস্য উন্মোচনে নতুন অধ্যায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১,৮৫৫ পদে নিয়োগের ছাড়পত্রের মেয়াদ বাড়ল ২০২৭ পর্যন্ত CERN-এর বিজ্ঞান প্রতিযোগিতায় বাংলাদেশের ঐতিহাসিক জয়, বিজয়ী POLARIS ডলি পার্টনের প্রয়াণে বিশ্বসংগীতে শোকের ছায়া
হোম জাতীয় বাস-পিকাপ সংঘর্ষে ১৫ জন নিহতের ঘটনায় গ্রেফতার চালক

বাস-পিকাপ সংঘর্ষে ১৫ জন নিহতের ঘটনায় গ্রেফতার চালক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:০০ পিএম, ২২ এপ্রিল, ২০২৪ 175
বাস-পিকাপ সংঘর্ষে ১৫ জন নিহতের ঘটনায় গ্রেফতার চালক

ফরিদপুরের কানাইপুরে সংঘটিত ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘাতক বাসের চালককে গ্রেফতার করেছে র‍্যাব-১০ ফরিদপুর কোম্পানীর সদস্যরা। গত ১৬ এপ্রিল ফরিদপুর-খুলনা মহাসড়কের কানাইপুরে বাস ও পিকাপের মুখোমুখি সংঘর্ষে ১৫ জনের মৃত্যু হয়। ওই ঘটনায় নিহতের এক স্বজন বাদী হয়ে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করে। দুর্ঘটনার পর থেকে পলাতক ছিল উত্তরা ইউনিক পরিবহনের বাস চালক। তাকে গ্রেফতার করতে পুলিশের পাশাপাশি মাঠে নামে র‍্যাব সদস্যরাও।

সোমবার (২২ এপ্রিল) দুপুরে ফরিদপুর র‍্যাব ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য দেন র‍্যাবের কোম্পানী অধিনায়ক কেএম শাইখ আকতার।


তিনি জানান, দুর্ঘটনার পর থেকেই পলাতক ছিল বাস চালক। তাই প্রথম কাজ ছিল বাস চালকের পরিচয় শনাক্ত করা। তার নাম মো. খোকন মিয়া (৫৪)। সে ঝিনাইদহ জেলার কোটচাদপুর থানার বাজে বামনদহ গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে।


এই র‍্যাব কর্মকর্তা আরও জানান, এই চালক ঈদের আগে থেকেই টানা গাড়ি চালিয়ে আসছে। দুর্ঘটনার আগের রাতেও সে বাস নিয়ে ঢাকা যায়। ঢাকা পৌঁছার ১ ঘণ্টা পরেই আবার বাস নিয়ে জীবননগরের উদ্দেশে রওয়ানা দেয়। টানা গাড়ি চালানোর কারণে চালক ছিল ক্লান্ত, ফলে তার তন্দ্রাভাব বা ঘুমভাব আসছিল। এছাড়াও অতিরিক্ত গতি ছিল দুইটি পরিবহনেররই।


শাইখ আকতার জানান, যেহেতু এই ঘটনায় কোতয়ালী থানায় এক নিহতের স্বজন বাদী হয়ে মামলা দায়ের করেছে, সেহেতু এই বাস চালককে আমরা কোতয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করবো।


উল্লেখ্য, গত ১৬ এপ্রিল সকালে আলফাডাঙ্গা থেকে ১৮ জন নারী-শিশু ও পুরুষ নিয়ে পিকআপ যোগে ত্রানের টিন নিতে ফরিদপুর যাচ্ছিলেন, অপরদিকে উত্তরা ইউনিক পরিবহনের একটি বাস ঢাকা থেকে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সকাল পৌনে ৮টার দিকে ফরিদপুরের কানাইপুর এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয় এই দুই পরিবহনের। এতে ঘটনাস্থলে ১১ জন, পরে ফরিদপুর ও ঢাকার হাসপাতালে আরও ৪ জন নিহত হয়। তারা সবাই পিকআপের যাত্রী ছিল।