আটলান্টিকের গভীরে মিলল ৫০ লাখ বছরের পুরোনো ডুবন্ত প্রবাল দ্বীপ
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক
|
প্রকাশিত:
০৬:০০ পিএম,
২৯ নভেম্বর, ২০২৬
4
বোরহান উদ্দিন ভূঁইয়াবিভাগীয় সম্পাদক
আটলান্টিক মহাসাগরের গভীরে প্রায় ৫০ লাখ বছরের পুরোনো একটি ডুবন্ত প্রবাল দ্বীপের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। রোমানশ ফ্র্যাকচার জোনে অবস্থিত দ্বীপটির চূড়া সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৯০০ মিটার নিচে।
স্মিট ওশান ইনস্টিটিউটের গবেষণা জাহাজ ‘ফ্যালকর (টু)’-এ ৩৫ দিনের এক অভিযানে ব্রাজিলের নেতৃত্বাধীন একদল বিজ্ঞানী এই আবিষ্কার করেন। অভিযানে ‘দ্য চাইল্ডলাইক এমপ্রেস’ নামের স্বয়ংক্রিয় ডুবোযান এবং ‘সুবাস্টিয়ান’ নামের দূরনিয়ন্ত্রিত রোবট ব্যবহার করা হয়।
দ্বীপটির আশপাশে প্রাচীন স্পঞ্জের বাগান এবং প্রায় এক হাজার বছর পুরোনো প্রবালের খোঁজও পেয়েছেন গবেষকেরা।
বিজ্ঞানীরা বলছেন, এই আবিষ্কার প্রায় ৩০ বছর আগের একটি বৈজ্ঞানিক অনুমানকে সত্য প্রমাণ করেছে।
সূত্র: স্মিট ওশান ইনস্টিটিউট
ছবি: সংগৃহীত





