‘একটি গরু কিনলেই আরেকটি ফ্রি’— আগারগাঁওয়ে জমজমাট প্রাণিসম্পদ মেলা
লাইফস্টাইল ডেস্ক
|
প্রকাশিত:
০৫:৫৮ পিএম,
২৯ নভেম্বর, ২০২৬
3
মো: আদিবুর রহমান মাসুদঢাকা প্রতিনিধি॥
‘একটি গরু কিনলেই আরেকটি ফ্রি’— এমন চমকপ্রদ অফার নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে প্রাণিসম্পদ মেলা। নানা জাতের গবাদিপশু, মাছ আর বাহারি খাবারে জমে উঠেছে মেলা প্রাঙ্গণ।
মেলায় দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ দুই ফুট উচ্চতার একটি ভুট্টি জাতের গরু। শুরুতে গরুটির দাম হাঁকা হয় ১১ লাখ ১১ হাজার ১১১ টাকা, পরে তা নেমে আসে সাড়ে ছয় লাখ টাকায়।
মৎস্য উন্নয়ন করপোরেশনের স্টলে ছাড়কৃত দামে মাছ বিক্রি হচ্ছে। প্রতি কেজি রুই-কাতলা ৭৫০ টাকা, চাপিলা ৬৩০, বোয়াল ৯৫০, চন্দনা ইলিশ ৩৫০ এবং লইট্টা ৮৮০ টাকায় বিক্রি হচ্ছে।
খাবারের স্টলগুলোতে দুম্বার তেহারি বিক্রি হচ্ছে প্লেটপ্রতি ৩০০ টাকায়। শিশুদের জন্য রাখা হয়েছে চিড়িয়াখানার প্রাণীর আদলে তৈরি স্টাফড প্রাণীর প্রদর্শনী।
ছবি: সংগৃহীত





