স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির সংলাপে যাচ্ছে ইসলামী আন্দোলন
বাংলাদেশ ডেস্ক
|
প্রকাশিত:
০৫:৪৯ পিএম,
২৯ নভেম্বর, ২০২৬
2
মো: আদিবুর রহমান মাসুদঢাকা প্রতিনিধি॥
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে অংশ নেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার (৩০ নভেম্বর) সকাল ১০টায় এ সংলাপ অনুষ্ঠিত হবে।
দলটির পক্ষে সংলাপে অংশ নেবেন যুগ্ম মহাসচিব শাহ ইফতেখার তারিক ও সহকারী মহাসচিব শেখ ফজলুল করীম মারুফ।
রোববার দলের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ জানান, সংলাপে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনের বিষয়ে দলের অবস্থান তুলে ধরা হবে।
নির্বাচনের পরিবেশ ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও দলের মতামত জানাবেন প্রতিনিধিরা।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপ করছে ইসি।
ছবি: নির্বাচন কমিশনের লোগো





