ঢাকা ও চট্টগ্রামে হবে দুটি নিউরোসায়েন্স সেন্টার: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ডেস্ক
|
প্রকাশিত:
০৫:৫৭ পিএম,
২৯ নভেম্বর, ২০২৬
4
মো: নাজমুল হাসান বাবুসম্পাদক
ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ বিষয়ে চলতি সপ্তাহে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকদের সঙ্গে বৈঠক হবে বলেও জানান তিনি।
বিশ্ব মুভমেন্ট ডিজঅর্ডার দিবস উপলক্ষে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে (নিনস) আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে বর্তমানে প্রায় ৮২ হাজার চিকিৎসকের ঘাটতি রয়েছে। এই ঘাটতি পূরণে সরকার কাজ করছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দারসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ছবি: সংগৃহীত





