কারণ ছাড়াই আট দিন পেছাল প্রাথমিক বৃত্তি পরীক্ষা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক
নিউজ ডেস্ক
|
প্রকাশিত:
০৫:৫৫ পিএম,
২৯ নভেম্বর, ২০২৬
3
মো: শরীফুল ইসলামঢাকা প্রতিনিধি॥
প্রাথমিক বৃত্তি পরীক্ষা আট দিন পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ২০ থেকে ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নতুন সূচি অনুযায়ী পরীক্ষা হবে ২৮ থেকে ৩১ ডিসেম্বর।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে নতুন এই সূচির কথা জানানো হয়েছে। তবে চিঠিতে পরীক্ষা পেছানোর কোনো কারণ উল্লেখ করা হয়নি।
হঠাৎ সূচি পরিবর্তনে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
সূচি পরিবর্তনের কারণ জানতে চেয়েছেন শিক্ষক ও অভিভাবকেরা।
ছবি: সংগৃহীত





