অনলাইন, ২৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
স্পেনের নির্বাচনে এগিয়ে রক্ষণশীল পিপি, উগ্র ডানপন্থী ভক্সকে নিয়ে সরকার গঠনের পথে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্য নিয়ে উদ্বেগ ব্রুকলিনের কিশোর সংশোধনাগারে ১৫ বছরের কিশোরের রহস্যজনক মৃত্যু, তদন্তের দাবি কুইন্সের করোনায় প্রকাশ্যে গোলাগুলি, যুবক নিহত, আহত আরও দুজন বিএনপির বিক্ষোভের পর চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিনের স্ত্রী ও জামাতা আটক সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানার ৫ দিনের রিমান্ড, দুই শ্যালকের ৩ দিন মাদারীপুরে গাছ ফেলে সড়ক অবরোধ আওয়ামী লীগের, ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ যুক্তরাষ্ট্রে ‘মোহাম্মদ নাম পছন্দ নয়’ বলে হামলা, মারা গেলেন সোমালি বংশোদ্ভূত উবারচালক কঙ্গোতে ইবোলায় মৃত্যু ছাড়াল ৬ হাজার, দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাব হুতিদের হামলা ঠেকাতে সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান পাকিস্তানের বেলুচিস্তানে খনিশ্রমিকদের গাড়িতে গুলি, নিহত ১১ দক্ষিণ-পূর্ব এশিয়ায় মোসাদের তৎপরতা বেড়েছে, সতর্ক করলেন আনোয়ার ইব্রাহিম কুষ্টিয়ায় বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুর ঢাকা কলেজে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীকে আটক করে ছাত্রদলের গণপিটুনি গোপালগঞ্জে শাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীদের গাড়িতে হামলা, গ্রামীণ ব্যাংকে ভাঙচুর-আগুন
হোম › আমেরিকা › ব্রুকলিনের কিশোর সংশোধনাগারে ১৫ বছরের কিশোরের রহস্যজনক মৃত্যু, তদন্তের দাবি

ব্রুকলিনের কিশোর সংশোধনাগারে ১৫ বছরের কিশোরের রহস্যজনক মৃত্যু, তদন্তের দাবি

যুক্তরাষ্ট্র ডেস্ক | প্রকাশিত: ০৪:৪২ পিএম, ২৯ নভেম্বর, ২০২৬ 29
ব্রুকলিনের কিশোর সংশোধনাগারে ১৫ বছরের কিশোরের রহস্যজনক মৃত্যু, তদন্তের দাবি
মো: নাজমুল হক
মো: নাজমুল হকযুক্তরাষ্ট্র প্রতিনিধি॥

নিউইয়র্কের ব্রুকলিনে একটি কিশোর সংশোধনাগারে ১৫ বছর বয়সী এক কিশোরের রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম ওমারি হ্যারেল। শনিবার (২৮ নভেম্বর) ভোরে ব্রাউন্সভিলের ক্রসরোডস জুভেনাইল সেন্টারে নিজের কক্ষে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। জরুরি চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর কারণ এখনো জানানো হয়নি। শিশু সুরক্ষা সংস্থা এসিএসের কমিশনার রেবেকা জোন্স গ্যাস্টন বলেছেন, নগর ও অঙ্গরাজ্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে মৃত্যুর পরিস্থিতি তদন্ত করা হবে।

এএম নিউইয়র্কের প্রতিবেদন অনুযায়ী, কয়েক দিন আগে ওই কিশোর একটি সহিংস ঘটনায় জড়িত ছিল বলে সূত্র জানিয়েছে। তবে সেটির সঙ্গে মৃত্যুর কোনো সম্পর্ক আছে কি না, তা নিশ্চিত নয়।

ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে নিউইয়র্ক সিটির পাবলিক অ্যাডভোকেট জুমানি উইলিয়ামস দ্রুত, পূর্ণাঙ্গ ও স্বাধীন তদন্তের দাবি জানিয়েছেন। তিনি বলেন, ‘যখন কোনো শিশু আমাদের হেফাজতে থাকে, তার জীবন রক্ষার দায়িত্ব আমাদের।’

নিউইয়র্কের কিশোর সংশোধনাগারগুলোতে সহিংসতা ও নিরাপত্তাহীনতা নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ রয়েছে। সাম্প্রতিক এই মৃত্যু সেই আলোচনাকে আবার সামনে এনেছে।

সূত্র: এএম নিউইয়র্ক, পিক্স ইলেভেন, টাইম টেলিভিশন

ছবি: ক্রসরোডস জুভেনাইল সেন্টার (সংগৃহীত)

লিংক কপি হয়েছে ✓