২৫ দিনের কারখানা বন্ধে রপ্তানি ক্ষতি প্রায় ১০০ কোটি ডলার, ক্রয়াদেশ যাচ্ছে প্রতিযোগী দেশে
নিউজ ডেস্ক
|
প্রকাশিত:
০৬:০৩ পিএম,
২৯ নভেম্বর, ২০২৬
3
শামী মিয়াবাফেলো প্রতিনিধি॥
টানা ২৫ দিন পোশাক কারখানা বন্ধ থাকায় প্রায় ১০০ কোটি ডলারের রপ্তানি ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএর সাবেক পরিচালক শোভন ইসলাম। এই সময়ে ৩০ কোটি ডলারের বেশি ক্রয়াদেশ ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায় চলে গেছে বলে দাবি করেছেন তিনি।
জাগো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে শোভন ইসলাম বলেন, পরিস্থিতির উন্নতি না হলে দেশের পোশাক রপ্তানি ২০ থেকে ২৫ শতাংশ কমে ৩ হাজার কোটি ডলারে নেমে আসতে পারে।
নতুন মজুরিকাঠামো প্রসঙ্গে তিনি বলেন, চীন ও কম্বোডিয়ার পর বাংলাদেশের পোশাকশ্রমিকদের মজুরি এখন বিশ্বে তৃতীয় সর্বোচ্চ। এতে উৎপাদন খরচ বেড়ে প্রতিযোগিতা সক্ষমতা কমছে বলে মনে করেন তিনি।
পোশাক খাত দেশের মোট রপ্তানি আয়ের সবচেয়ে বড় উৎস। দীর্ঘ সময় কারখানা বন্ধ থাকায় শ্রমিক ও মালিক উভয় পক্ষই বিপাকে পড়েছেন।
প্রতীকী ছবি





