নভেম্বরের ২৮ দিনে রেমিট্যান্স এল ২৭০ কোটি ডলার, অর্থবছরে প্রবৃদ্ধি প্রায় ১১ শতাংশ
বাংলাদেশ ডেস্ক
|
প্রকাশিত:
০৫:৪৯ পিএম,
২৯ নভেম্বর, ২০২৬
2
মো: আশিকুর রহমানঢাকা প্রতিনিধি॥
চলতি নভেম্বরের প্রথম ২৮ দিনে দেশে ২৬৯ কোটি ৯০ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৩ হাজার ১৯৮ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। গত বছরের একই সময়ে এসেছিল ২৬৪ কোটি ডলার। সে হিসাবে প্রবৃদ্ধি ২ দশমিক ৩ শতাংশ।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২৮ নভেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৪১৭ কোটি ১০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ২৭৮ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ প্রবৃদ্ধি ১০ দশমিক ৮ শতাংশ।
প্রবাসী আয়ের এই ধারাবাহিক প্রবৃদ্ধি বৈদেশিক মুদ্রাবাজার ও রিজার্ভের জন্য ইতিবাচক বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক।
ছবি: বাংলাদেশ ব্যাংক





