দুবার পিছিয়ে পড়েও ম্যানচেস্টার সিটির সঙ্গে ২-২ গোলে ড্র করল আর্সেনাল
নিউজ ডেস্ক
|
প্রকাশিত:
০৫:৫৫ পিএম,
২৯ নভেম্বর, ২০২৬
32
মো: নাজমুল হকযুক্তরাষ্ট্র প্রতিনিধি॥
ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ লড়াইয়ে দুবার পিছিয়ে পড়েও ম্যানচেস্টার সিটির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে আর্সেনাল। ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে শেষ দিকের গোলে হার এড়ায় মিকেল আরতেতার দল।
ম্যাচের ৩৪ মিনিটে প্রথম গোল করে এগিয়ে যায় সিটি। ছয় মিনিট পর ৪০ মিনিটে সমতায় ফেরে আর্সেনাল। বিরতির পর ৪৮ মিনিটে আবারও লিড নেয় পেপ গার্দিওলার দল।
ম্যাচের বেশির ভাগ সময় পিছিয়ে থাকা আর্সেনাল শেষ পর্যন্ত ৮৩ মিনিটে গোল করে সমতা ফেরায়।
পরিসংখ্যানে দুই দল ছিল প্রায় সমানে সমান। বল দখলে আর্সেনাল ৫৬ শতাংশ, সিটি ৪৪ শতাংশ। দুই দলই ১৪টি করে শট নেয়; লক্ষ্যে আর্সেনালের ৬টি, সিটির ৫টি। দুই দলের খেলোয়াড়েরাই চারটি করে হলুদ কার্ড দেখেন।
শিরোপা দৌড়ে গুরুত্বপূর্ণ এই ম্যাচে পয়েন্ট ভাগাভাগি দুই দলের জন্যই মিশ্র ফল বয়ে এনেছে।
ছবি: সংগৃহীত





