সাধারণ ল্যাপটপেই ইন্টারনেট ছাড়া ভাইরাসের জিনোম বিশ্লেষণ, আইসিডিডিআর,বির নতুন সফটওয়্যার
নিউজ ডেস্ক
|
প্রকাশিত:
০৫:৫৯ পিএম,
২৯ নভেম্বর, ২০২৬
5
মো: আশিকুর রহমানঢাকা প্রতিনিধি॥
ইন্টারনেট সংযোগ ছাড়াই সাধারণ ল্যাপটপে ভাইরাসের জিনোম বিশ্লেষণের জন্য বিনা মূল্যের ওপেন-সোর্স সফটওয়্যার তৈরি করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)। সফটওয়্যারটির নাম ‘ডিজেনরিজলভ’ (DeGenRESOLVE)।
ন্যানোপোর প্রযুক্তিতে পাওয়া সিকোয়েন্সিং ডেটা থেকে এটি ভাইরাসের জিনোম বিশ্লেষণ করতে পারে। ফলে উচ্চক্ষমতার কম্পিউটার বা দ্রুতগতির ইন্টারনেট না থাকলেও মাঠপর্যায়ের গবেষণাগারে দ্রুত ফল পাওয়া সম্ভব হবে।
আইসিডিডিআর,বির ওয়ান হেলথ ল্যাবের রিসার্চ ফেলো শোয়েব সৈকত সফটওয়্যারটি তৈরি করেছেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এর কার্যকারিতা পরীক্ষা করা হয়েছে।
ছবি: সংগৃহীত





