কোস্টারিকায় ঢুকতে দেওয়া হয়নি জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার আলবানিজকে
ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার ফ্রান্সেসকা আলবানিজকে কোস্টারিকায় প্রবেশ করতে দেওয়া হয়নি। দেশটির হুয়ান সান্তামারিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে দুই রাত আটকে থাকতে হয়।
পরে দেশটির সাংবিধানিক আদালতের এক আদেশে শনিবার তাঁকে বিমানবন্দর ছেড়ে একটি হোটেলে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এরপর তিনি মেক্সিকো সিটির উদ্দেশে কোস্টারিকা ছাড়েন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে আলবানিজ কোস্টারিকার জনগণকে ধন্যবাদ জানিয়ে লেখেন, কোস্টারিকা আবার মুক্ত হলে তিনি ফিরে আসবেন।
দেশটির সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান অর্থমন্ত্রী রদ্রিগো চাভেস আলবানিজের বিরুদ্ধে সন্ত্রাসবাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তোলেন। আলবানিজ এ অভিযোগকে মানহানিকর বলে প্রত্যাখ্যান করেছেন।
গাজায় ইসরায়েলি অভিযানের কড়া সমালোচনার কারণে আলবানিজ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র সমালোচনার মুখে রয়েছেন।
সূত্র: আল-জাজিরা
ছবি: সংগৃহীত





