ওল্ড ট্রাফোর্ডে লজ্জার হার, ব্রেন্টফোর্ডের কাছে ৪ গোল খেল ম্যানইউ
নিউজ ডেস্ক
|
প্রকাশিত:
০৫:৫৫ পিএম,
২৯ নভেম্বর, ২০২৬
3
শরাফত আলী খানডেলাওয়্যার কাউন্টি প্রতিনিধি ॥
ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ব্রেন্টফোর্ডের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে বল দখলে এগিয়ে থেকেও একটি গোলও শোধ করতে পারেনি রেড ডেভিলরা।
ম্যাচের ১৯ মিনিটে প্রথম গোল করে এগিয়ে যায় ব্রেন্টফোর্ড। ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সফরকারীরা। দুই গোলে পিছিয়ে বিরতিতে যায় ইউনাইটেড।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও উল্টো ৮২ মিনিটে তৃতীয় গোল হজম করে স্বাগতিকেরা। যোগ করা সময়ে আরও এক গোল দিয়ে বড় জয় নিশ্চিত করে ব্রেন্টফোর্ড।
ম্যাচে ৫৯ শতাংশ বল নিজেদের দখলে রেখেছিল ইউনাইটেড। ২৪টি শট নিলেও লক্ষ্যে ছিল মাত্র ৬টি। কার্যকর আক্রমণের অভাবেই আবারও হতাশ হতে হয়েছে সমর্থকদের।
ছবি: সংগৃহীত





