Columbus, ৩০ আগস্ট, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ঢাকায় IPU মহাসচিব: সংসদীয় কূটনীতি ও সহযোগিতা জোরদারে আলোচনা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে নিউইয়র্কের পথে পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে নিউইয়র্কের পথে পররাষ্ট্রমন্ত্রী তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাগর-রুনি হত্যা তদন্তে নতুন মোড়: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীকে ঘিরে তদন্ত গ্রামীণ শক্তিতে ম্যানেজার এইচআর অ্যান্ড অ্যাডমিন পদে নিয়োগ, আবেদন শেষ ৩১ আগস্ট নেপালের ভয়াবহ বন্যায় জরুরি সহায়তা, ১ লাখ ৫০ হাজার ডলার ছাড় করল WHO “Finding Future Scientists-2026” তৃতীয়বারের মতো জাতীয় বিজ্ঞান মেলা স্বাইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি, পিছিয়ে গেল বেঙ্গালুরুর অনুষ্ঠান শিশুর হাতে স্মার্টফোন দেওয়ার আগে সতর্ক হওয়ার পরামর্শ সেমিফাইনালে এক উইকেটের হৃদয়ভাঙা হার, Top End T20 থেকে বিদায় বাংলাদেশের NASA-র Roman Space Telescope উৎক্ষেপণ, ডার্ক এনার্জি ও ডার্ক ম্যাটারের রহস্য উন্মোচনে নতুন অধ্যায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১,৮৫৫ পদে নিয়োগের ছাড়পত্রের মেয়াদ বাড়ল ২০২৭ পর্যন্ত CERN-এর বিজ্ঞান প্রতিযোগিতায় বাংলাদেশের ঐতিহাসিক জয়, বিজয়ী POLARIS ডলি পার্টনের প্রয়াণে বিশ্বসংগীতে শোকের ছায়া
হোম জাতীয় শেষ মুহূর্তের ঈদ যাত্রায় সড়ক-রেল-নৌপথে চাপ কম

শেষ মুহূর্তের ঈদ যাত্রায় সড়ক-রেল-নৌপথে চাপ কম

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:৪১ পিএম, ১০ এপ্রিল, ২০২৪ 212
শেষ মুহূর্তের ঈদ যাত্রায় সড়ক-রেল-নৌপথে চাপ কম

শেষ সময়ের ঈদ যাত্রায় বাস-লঞ্চে তেমন চাপ নেই। যারা আজ বুধবার (১০ এপ্রিল) বাড়ি যাচ্ছেন, তারা খুব স্বাচ্ছন্দে যাত্রা করতে পারছেন। গাবতলীসহ সবগুলো বাস টার্মিনালে নেই চিরচেনা ভিড়।

বাস চালক ও হেল্পাররা জানালেন, আজ তেমন যাত্রী নাই। আর যাত্রীরা জানান, রোজা ৩০টি হওয়ায় স্বাছন্দে আজ বাড়ি যেতে পারছেন তারা।

কেউ কেউ আবার জানিয়েছেন, রাজধানীতেই ঈদ করার সিদ্ধান্ত ছিল, তবে আজ রাস্তা যানজটমুক্ত হওয়ায় শেষমেষ বাড়ির পথ ধরেছেন।

এদিকে, সড়ক-মহাসড়কগুলোতে যানবাহনের চাপ অনেকটাই কম। তবে, সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলছে কিছুটা ধীরগতিতে। বাইপাইল, জিরানী, চন্দ্রাসহ বিভিন্ন পয়েন্টে গাড়ি থামিয়ে যাত্রী তোলার কারণে তৈরি হচ্ছে যানজট। বঙ্গবন্ধুর সেতুর পূর্বপাড়ে অবশ্য স্বাভাবিক যান চলাচল। এছাড়া, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেই যাত্রীর চাপ।


সদরঘাটেও লঞ্চে যাত্রীদের চাপ দেখা যায়নি আজ। গতকাল রাত ১২টা থেকে সকাল ১১টা পর্যন্ত সদরঘাট থেকে ২৮টি লঞ্চ ছেড়ে গেছে। ঢাকায় এসেছে ৪৬টি। যাত্রী চাপ এখনও কম। যাত্রী সুবিধার জন্য আগেই পন্টুনে লঞ্চ ভিড়িয়ে রাখা হচ্ছে। যাত্রীপূর্ণ হলেই নৌযানগুলো ছেড়ে যাচ্ছে নিজ গন্তব্যে।


লঞ্চ মালিকরা বলছেন, পদ্মা সেতুর কারণে লঞ্চে যাত্রী চাপ কমে গেছে। তবে, স্বস্তির কথা মাথায় রেখে ঈদে অনেকেই ঝোঁকেন লঞ্চ যাত্রায়। অতিরিক্ত যাত্রী বোঝাই করে লঞ্চগুলো যেনো না ছাড়ে সেজন্য ঘাটে চলছে সতর্কতামূলক মাইকিং।


এছাড়া, ঈদের আগে শেষ দিনে কমলাপুর রেলস্টেশনে নেই তেমন যাত্রী চাপ। অধিকাংশ ঘরমুখো মানুষ এরইমধ্যে বাড়ি ফিরতে পেরেছেন।


গতকাল সন্ধ্যার পর জাতীয় চাঁদ দেখা কমিটি বৃহস্পতিবার ঈদ ঘোষণা করে। তারপরই অনলাইনে আজকের ট্রেনের টিকিট বিক্রি শুরু করে রেল কর্তৃপক্ষ। তাই রাতে টিকিট কেটে আজ ট্রেনে চড়ে বাড়ি ফিরছেন অনেকে।


সকাল থেকে কমলাপুর স্টেশন থেকে ছেড়ে গেছে কয়েকটি ট্রেন। এতে যাত্রী চাপ অনেক কম দেখা গেছে। তাই যাত্রীদের কোনো হুড়োহুড়ি ছিল না। বগি, ছাদ কোথাও ছিল না যাত্রী চাপ। ঈদের আগের দিন এমন স্বচ্ছন্দে বাড়ি ফিরতে পেরে ভালো লাগার কথা জানান যাত্রীরা।