অনলাইন, ২৪ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
বাংলাদেশে শ্রমিক অসন্তোষে পোশাক রপ্তানিতে সুবিধা পেতে পারে ভারত: ডলাট ক্যাপিটাল সেঞ্চুরিয়ন টেস্ট: অ্যাকারম্যান-মুল্ডারের জোড়া সেঞ্চুরিতে ৪০৩ রানের লিড দক্ষিণ আফ্রিকার শেখ হাসিনা অরাজকতা সৃষ্টির জন্য ‘সুইসাইড বম্বার’ চাইছেন: আসিফ নজরুল শিল্পে ভর্তুকির অভিযোগে ভারত-চীনসহ কয়েক ডজন দেশের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ইফতেখার চৌধুরী সজীব লালবাগে গ্রেপ্তার বাংলাদেশে আওয়ামী লীগ আর কখনো ফিরে আসবে না: সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়ম খিলগাঁওয়ের তালতলা মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় একজন আটক খুলনার দৌলতপুরে মার্কেটের সামনে গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত কক্সবাজারের ঈদগাঁওয়ে বাসচাপায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত দুই ডিআইজিসহ পুলিশের ১৪ কর্মকর্তাকে বদলি দুদকের মামলায় ডিএনসিসির সাবেক কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিকের ১০ বছরের কারাদণ্ড আওয়ামী লীগ কর্মীরা ভারত থেকে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে: নাহিদ ইসলাম নাসিরনগরে এম. এ. হান্নান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নাসিরনগরে সাবেক সহকারী অধ্যাপক জামিল ফোরকানের ইন্তেকাল, শোকে স্তব্ধ কলেজ পরিবার ও সাবেক শিক্ষার্থীরা উন্নত জাতি গঠনে সন্তানদের সঠিকভাবে গড়ে তুলতে হবে: ডেপুটি স্পিকার
হোম › বাংলাদেশ › ‘আমার দলেরও অনেকে মহিষ পাচার ও মাদকের সঙ্গে জড়িত’: আইনশৃঙ্খলা সভায় এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠু

‘আমার দলেরও অনেকে মহিষ পাচার ও মাদকের সঙ্গে জড়িত’: আইনশৃঙ্খলা সভায় এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠু

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০২:০৯ পিএম, ২৪ নভেম্বর, ২০২৬ 5
‘আমার দলেরও অনেকে মহিষ পাচার ও মাদকের সঙ্গে জড়িত’: আইনশৃঙ্খলা সভায় এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠু
তিমির বনিক
তিমির বনিকমৌলভীবাজার প্রতিনিধি॥

নিজের দল বিএনপি'র অনেকেই মহিষ পাচার ও মাদক কারবারের সঙ্গে জড়িত বলে জানিয়েছেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ। তিনি জানান, কঠোর ব্যবস্থা নিতে আগেই প্রশাসনকে অবহিত করেছিলেন। তবে প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ চোখে পড়েনি।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাম্প্রতিক সময়ে উপজেলায় মাদক, সীমান্ত চোরাচালান, চুরি ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধিসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় কিশোর গ্যাং, চোরাচালান ও মানবপাচারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ সভায় বলেন, ‘আমার দলেরও অনেকে মহিষ পাচার ও মাদকের সাথে জড়িত রয়েছেন, আমার কাছে তথ্য আছে। আমি আগেই প্রশাসনকে অবহিত করেছিলাম বিএনপির কেউ মাদক ও মহিষ পাচারে সম্পৃক্ত পেলেই তার বিরুদ্ধে অ্যাকশন নিতে। কিন্ত প্রশাসনের কোনো পদক্ষেপ দেখিনি।’

কিশোর গ্যাংয়ের অপতৎপরতা নিয়ে সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ বলেন, ‘কিশোর গ্যাংয়ের অপতৎপরতাসহ জননিরাপত্তায় বিঘ্ন ঘটে, এমন কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিতে থানার ওসিসহ সংশ্লিষ্টদের নির্দেশ দিচ্ছি। কিশোর গ্যাং আমাদের জাতীয় সমস্যায় পরিণত হয়েছে।’

এ সময় থানার ওসিকে উদ্দেশ্যে করে তিনি বলেন, ‘রাতের বেলা আর যেন কোনো মহিষের (ভারতীয় চোরাই) গাড়ি চলাচল করতে না পারে।’ না হলে তিনি নিজেই চোরাই মহিষের গাড়ি আটক করাবেন বলেও জানান।

অপরাধ দমনে বিশেষ করে মাদক ও চোরাচালান নির্মূলে পুলিশের দৃশ্যমান পদক্ষেপ দেখতে চান বলেও জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুরের উপস্থাপনায় সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, থানার ওসি মো. মনিরুজ্জামান খান, বিজিবি-৫২ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মাহফুজুর রহমান সহ বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রমুখ।

লিংক কপি হয়েছে ✓