অনলাইন, ২৪ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
বাংলাদেশে শ্রমিক অসন্তোষে পোশাক রপ্তানিতে সুবিধা পেতে পারে ভারত: ডলাট ক্যাপিটাল সেঞ্চুরিয়ন টেস্ট: অ্যাকারম্যান-মুল্ডারের জোড়া সেঞ্চুরিতে ৪০৩ রানের লিড দক্ষিণ আফ্রিকার শেখ হাসিনা অরাজকতা সৃষ্টির জন্য ‘সুইসাইড বম্বার’ চাইছেন: আসিফ নজরুল শিল্পে ভর্তুকির অভিযোগে ভারত-চীনসহ কয়েক ডজন দেশের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ইফতেখার চৌধুরী সজীব লালবাগে গ্রেপ্তার বাংলাদেশে আওয়ামী লীগ আর কখনো ফিরে আসবে না: সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়ম খিলগাঁওয়ের তালতলা মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় একজন আটক খুলনার দৌলতপুরে মার্কেটের সামনে গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত কক্সবাজারের ঈদগাঁওয়ে বাসচাপায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত দুই ডিআইজিসহ পুলিশের ১৪ কর্মকর্তাকে বদলি দুদকের মামলায় ডিএনসিসির সাবেক কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিকের ১০ বছরের কারাদণ্ড আওয়ামী লীগ কর্মীরা ভারত থেকে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে: নাহিদ ইসলাম নাসিরনগরে এম. এ. হান্নান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নাসিরনগরে সাবেক সহকারী অধ্যাপক জামিল ফোরকানের ইন্তেকাল, শোকে স্তব্ধ কলেজ পরিবার ও সাবেক শিক্ষার্থীরা উন্নত জাতি গঠনে সন্তানদের সঠিকভাবে গড়ে তুলতে হবে: ডেপুটি স্পিকার
হোম › বাংলাদেশ › বিএনপির দুই পক্ষের সংঘর্ষে মামলা জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে মামলা জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০২:০৯ পিএম, ২৪ নভেম্বর, ২০২৬ 5
বিএনপির দুই পক্ষের সংঘর্ষে মামলা জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
মোহাম্মদ উল্লাহ
মোহাম্মদ উল্লাহনোয়াখালী প্রতিনিধি॥

‘ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন’—নিরপেক্ষ তদন্তের দাবি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নে বিএনপির দুই পক্ষের অভ্যন্তরীণ সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) মামলায় হাজিরা দিতে গেলে আদালত চত্বর থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জানা গেছে, গত ২৭ এপ্রিল জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ছয়ানী ইউনিয়নে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নিজ দলের একজন কর্মী গুলিবিদ্ধ হন। এ ঘটনায় পরবর্তীতে দায়ের করা মামলায় জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীদেরও আসামি করা হয়।

গ্রেপ্তার চার জামায়াত কর্মী হলেন—মোহর আলী, নুর নবী, খোকন ও নুর মোহাম্মদ। একই মামলায় ইসলামী ছাত্রশিবিরের আরও দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে গ্রেপ্তার ব্যক্তিদের দলীয় নেতাকর্মীদের দাবি, ২৭ এপ্রিলের সংঘর্ষের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। তাদের অভিযোগ, বিএনপির অভ্যন্তরীণ বিরোধের ঘটনায় রাজনৈতিক উদ্দেশ্যে জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মামলায় জড়ানো হয়েছে।

তাদের প্রশ্ন, একটি দলের অভ্যন্তরীণ সংঘর্ষের ঘটনায় অন্য দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তি কী এবং তাদের সম্পৃক্ততার প্রমাণ কোথায়? তারা বলেন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কাউকে অপরাধী হিসেবে বিবেচনা না করে প্রত্যেক ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণ যাচাই করা প্রয়োজন।

সংশ্লিষ্টরা মামলাটির নিরপেক্ষ তদন্ত দাবি করে বলেন, ২৭ এপ্রিলের সংঘর্ষে কারা জড়িত ছিলেন, কে বা কারা গুলি চালিয়েছেন এবং গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রকৃত কারণ কী—এসব বিষয় তদন্তের মাধ্যমে স্পষ্ট হওয়া জরুরি।

তাদের মতে, অপরাধী যে দলেরই হোক, প্রমাণের ভিত্তিতে তাকে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে নিরপরাধ কোনো ব্যক্তিকে রাজনৈতিক বিরোধের কারণে হয়রানি বা গ্রেপ্তার করা হলে তা আইনের শাসনের পরিপন্থী।

প্রশাসনের প্রতি নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তারা বলেন, তদন্তে যাদের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। আর যারা নিরপরাধ, তাদের যেন অযথা মামলায় জড়িয়ে হয়রানি করা না হয়।

গ্রেপ্তার ছয় নেতাকর্মীর বিষয়ে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং অভিযোগ প্রমাণিত না হলে তাদের মুক্তির দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

লিংক কপি হয়েছে ✓