অনলাইন, ২৪ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
বাংলাদেশে শ্রমিক অসন্তোষে পোশাক রপ্তানিতে সুবিধা পেতে পারে ভারত: ডলাট ক্যাপিটাল সেঞ্চুরিয়ন টেস্ট: অ্যাকারম্যান-মুল্ডারের জোড়া সেঞ্চুরিতে ৪০৩ রানের লিড দক্ষিণ আফ্রিকার শেখ হাসিনা অরাজকতা সৃষ্টির জন্য ‘সুইসাইড বম্বার’ চাইছেন: আসিফ নজরুল শিল্পে ভর্তুকির অভিযোগে ভারত-চীনসহ কয়েক ডজন দেশের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ইফতেখার চৌধুরী সজীব লালবাগে গ্রেপ্তার বাংলাদেশে আওয়ামী লীগ আর কখনো ফিরে আসবে না: সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়ম খিলগাঁওয়ের তালতলা মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় একজন আটক খুলনার দৌলতপুরে মার্কেটের সামনে গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত কক্সবাজারের ঈদগাঁওয়ে বাসচাপায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত দুই ডিআইজিসহ পুলিশের ১৪ কর্মকর্তাকে বদলি দুদকের মামলায় ডিএনসিসির সাবেক কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিকের ১০ বছরের কারাদণ্ড আওয়ামী লীগ কর্মীরা ভারত থেকে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে: নাহিদ ইসলাম নাসিরনগরে এম. এ. হান্নান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নাসিরনগরে সাবেক সহকারী অধ্যাপক জামিল ফোরকানের ইন্তেকাল, শোকে স্তব্ধ কলেজ পরিবার ও সাবেক শিক্ষার্থীরা উন্নত জাতি গঠনে সন্তানদের সঠিকভাবে গড়ে তুলতে হবে: ডেপুটি স্পিকার
হোম › বাংলাদেশ › আওয়ামী লীগের বিরুদ্ধে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের অভিযোগ তুলে ঘোড়াশালে বিএনপির বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগের বিরুদ্ধে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের অভিযোগ তুলে ঘোড়াশালে বিএনপির বিক্ষোভ মিছিল

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০২:০৯ পিএম, ২৪ নভেম্বর, ২০২৬ 5
আওয়ামী লীগের বিরুদ্ধে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের অভিযোগ তুলে ঘোড়াশালে বিএনপির বিক্ষোভ মিছিল
মোঃ আখতারুজ্জামান
মোঃ আখতারুজ্জামাননরসিংদী প্রতিনিধি॥

সারাদেশে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, ভাঙচুর, নৈরাজ্য এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খানের নির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়ার নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি ঘোড়াশাল বাজার ঈদগাহ মাঠ থেকে শুরু হয়। পরে মিছিলটি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঘোড়া চত্বরে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়াসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সব ধরনের অগ্নিসন্ত্রাস, ভাঙচুর ও নৈরাজ্যের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে দেশবিরোধী ও জনস্বার্থবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান তাঁরা।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।

লিংক কপি হয়েছে ✓