অনলাইন, ২৪ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
বাংলাদেশে শ্রমিক অসন্তোষে পোশাক রপ্তানিতে সুবিধা পেতে পারে ভারত: ডলাট ক্যাপিটাল সেঞ্চুরিয়ন টেস্ট: অ্যাকারম্যান-মুল্ডারের জোড়া সেঞ্চুরিতে ৪০৩ রানের লিড দক্ষিণ আফ্রিকার শেখ হাসিনা অরাজকতা সৃষ্টির জন্য ‘সুইসাইড বম্বার’ চাইছেন: আসিফ নজরুল শিল্পে ভর্তুকির অভিযোগে ভারত-চীনসহ কয়েক ডজন দেশের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ইফতেখার চৌধুরী সজীব লালবাগে গ্রেপ্তার বাংলাদেশে আওয়ামী লীগ আর কখনো ফিরে আসবে না: সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়ম খিলগাঁওয়ের তালতলা মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় একজন আটক খুলনার দৌলতপুরে মার্কেটের সামনে গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত কক্সবাজারের ঈদগাঁওয়ে বাসচাপায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত দুই ডিআইজিসহ পুলিশের ১৪ কর্মকর্তাকে বদলি দুদকের মামলায় ডিএনসিসির সাবেক কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিকের ১০ বছরের কারাদণ্ড আওয়ামী লীগ কর্মীরা ভারত থেকে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে: নাহিদ ইসলাম নাসিরনগরে এম. এ. হান্নান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নাসিরনগরে সাবেক সহকারী অধ্যাপক জামিল ফোরকানের ইন্তেকাল, শোকে স্তব্ধ কলেজ পরিবার ও সাবেক শিক্ষার্থীরা উন্নত জাতি গঠনে সন্তানদের সঠিকভাবে গড়ে তুলতে হবে: ডেপুটি স্পিকার
হোম › বাংলাদেশ › দৌলতপুরে ৫ হাজার ২৭০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

দৌলতপুরে ৫ হাজার ২৭০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০২:০৯ পিএম, ২৪ নভেম্বর, ২০২৬ 6
দৌলতপুরে ৫ হাজার ২৭০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
মোঃ জাহিদ তানভীর আজাদ
মোঃ জাহিদ তানভীর আজাদকুষ্টিয়া প্রতিনিধি ॥

কৃষি উৎপাদন বৃদ্ধি ও আসন্ন রবি মৌসুমে ফসলের আবাদ সম্প্রসারণের লক্ষ্যে কুষ্টিয়ার দৌলতপুরে ৫ হাজার ২৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা রেহেনা পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাভিদ সরওয়ার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি শামীম রেজা মোল্লা, সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ। এ ছাড়াও অতিরিক্ত কৃষি কর্মকর্তা আলী আহমেদ, সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী খাদেমুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা শামীম আহমেদ, মডেল প্রাথমিক বিদ্যালয়ের ইনস্ট্রাক্টর আলমগীর হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ফসলভিত্তিক প্রণোদনা ও বরাদ্দের চিত্র:

উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, প্রত্যেক কৃষক এক বিঘা জমিতে চাষাবাদের জন্য এই প্রণোদনা পাবেন। এবার পাঁচটি ফসলের জন্য মোট ৫ হাজার ২৭০ জন কৃষককে তালিকাভুক্ত করা হয়েছে। ফসলভেদে বরাদ্দের পরিমাণ সরিষা: ৪ হাজার ৩৭০ জন কৃষক (প্রত্যেকে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার)।

মসুর: ৪৭০ জন কৃষক (প্রত্যেকে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার)।

চিনাবাদাম: ৩১০ জন কৃষক (প্রত্যেকে ১০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার)।

অড়হর: ৭০ জন কৃষক (প্রত্যেকে ২ কেজি বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার)।

খেসারি: ৫০ জন কৃষক (প্রত্যেকে ৮ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার)।

কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারি এই প্রণোদনা কর্মসূচি প্রান্তিক কৃষকদের উৎপাদন খরচ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে। পাশাপাশি তেল ও ডালজাতীয় ফসলের আবাদ বৃদ্ধির মাধ্যমে স্থানীয় কৃষি অর্থনীতি আরও শক্তিশালী হবে।

লিংক কপি হয়েছে ✓