খুলনার দৌলতপুরে মার্কেটের সামনে গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত
বাংলাদেশ ডেস্ক
|
প্রকাশিত:
০২:১৭ পিএম,
২৪ নভেম্বর, ২০২৬
46
মো: আদিবুর রহমান মাসুদঢাকা প্রতিনিধি॥
খুলনার দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে আব্দুল হালিম (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি খুলনা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মার্কেটের সামনে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। পরে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদুল ইসলাম বলেন, কী কারণে তাকে গুলি করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানতে পুলিশ তদন্ত করছে।





