আওয়ামী লীগ কর্মীরা ভারত থেকে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে: নাহিদ ইসলাম
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা দেশের ভেতরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে এবং ভারতের মাটি থেকে তা পরিচালনা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ অভিযোগ করেন। একই বার্তায় সম্প্রতি ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের শাখায় এবং চট্টগ্রামে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।
নাহিদ ইসলাম বলেন, শুধু নভেম্বর মাসেই দেশের অন্তত ১০০টি গ্রামীণ ব্যাংক শাখা পেট্রলবোমা হামলার শিকার হয়েছে।
উল্লেখ্য, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক ২০০৬ সালে অধ্যাপক ইউনূসের সঙ্গে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার পায়। এ বছর ব্যাংকটির প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল পুরস্কার অর্জনের ২০ বছর পূর্ণ হচ্ছে।
এনসিপি আহ্বায়কের এসব অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের কোনো বক্তব্য পাওয়া যায়নি।





