অনলাইন, ২৪ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
বাংলাদেশে শ্রমিক অসন্তোষে পোশাক রপ্তানিতে সুবিধা পেতে পারে ভারত: ডলাট ক্যাপিটাল সেঞ্চুরিয়ন টেস্ট: অ্যাকারম্যান-মুল্ডারের জোড়া সেঞ্চুরিতে ৪০৩ রানের লিড দক্ষিণ আফ্রিকার শেখ হাসিনা অরাজকতা সৃষ্টির জন্য ‘সুইসাইড বম্বার’ চাইছেন: আসিফ নজরুল শিল্পে ভর্তুকির অভিযোগে ভারত-চীনসহ কয়েক ডজন দেশের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ইফতেখার চৌধুরী সজীব লালবাগে গ্রেপ্তার বাংলাদেশে আওয়ামী লীগ আর কখনো ফিরে আসবে না: সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়ম খিলগাঁওয়ের তালতলা মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় একজন আটক খুলনার দৌলতপুরে মার্কেটের সামনে গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত কক্সবাজারের ঈদগাঁওয়ে বাসচাপায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত দুই ডিআইজিসহ পুলিশের ১৪ কর্মকর্তাকে বদলি দুদকের মামলায় ডিএনসিসির সাবেক কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিকের ১০ বছরের কারাদণ্ড আওয়ামী লীগ কর্মীরা ভারত থেকে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে: নাহিদ ইসলাম নাসিরনগরে এম. এ. হান্নান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নাসিরনগরে সাবেক সহকারী অধ্যাপক জামিল ফোরকানের ইন্তেকাল, শোকে স্তব্ধ কলেজ পরিবার ও সাবেক শিক্ষার্থীরা উন্নত জাতি গঠনে সন্তানদের সঠিকভাবে গড়ে তুলতে হবে: ডেপুটি স্পিকার
হোম › বাংলাদেশ › কুষ্টিয়ায় পুলিশ কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনের পরীক্ষা সম্পন্ন, স্বচ্ছতার আশ্বাস পুলিশ সুপারের

কুষ্টিয়ায় পুলিশ কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনের পরীক্ষা সম্পন্ন, স্বচ্ছতার আশ্বাস পুলিশ সুপারের

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০২:০৯ পিএম, ২৪ নভেম্বর, ২০২৬ 6
কুষ্টিয়ায় পুলিশ কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনের পরীক্ষা সম্পন্ন, স্বচ্ছতার আশ্বাস পুলিশ সুপারের
মোঃ জাহিদ তানভীর আজাদ
মোঃ জাহিদ তানভীর আজাদকুষ্টিয়া প্রতিনিধি ॥

“সেবার ব্রতে চাকরি” প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, অক্টোবর-২০২৬-এর দ্বিতীয় দিনের শারীরিক সক্ষমতা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ৭টায় কুষ্টিয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনের শারীরিক মাপ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ে উত্তীর্ণ প্রার্থীরা দ্বিতীয় দিনের পরীক্ষায় অংশ নেন। এদিন ২০০ মিটার দৌড়, পুশআপ, লং জাম্প ও হাই জাম্প ইভেন্টের মাধ্যমে প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই করা হয়।

কুষ্টিয়ার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোঃ আমিনুল ইসলামের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে নিয়োগ কমিটি দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন করে। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তারা সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন এবং খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মোঃ খায়রুল আনাম, বিপিএম-সেবা।

এ ছাড়া পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪-এর পুলিশ সুপার (সুপারনিউমারারি) শারমিন আক্তার এবং পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার (এমটি অ্যান্ড ওয়ার্কশপ) ইমরান রহমান।

পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের উদ্দেশে পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম বলেন, ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্তভাবে সম্পন্ন করা হবে। যারা নিয়োগের জন্য নির্বাচিত হবেন, তাঁরা নিজস্ব যোগ্যতা ও মেধার ভিত্তিতেই নিয়োগ পাবেন। এ ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন বা তদবিরের সুযোগ নেই। প্রার্থী ও তাঁদের অভিভাবকদের প্রতারক ও দালাল চক্রের প্রলোভনে না পড়ার জন্য সতর্ক করেন তিনি।

নিয়োগ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মোঃ হাসান ইমাম, মিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার, কুষ্টিয়া সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোছাঃ রেশমা খাতুন এবং দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোঃ সাজ্জাদ বিন আজাদ সিজানসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও সদস্যরা।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে এ নিয়োগ কার্যক্রম সম্পন্ন হলে বাংলাদেশ পুলিশে যোগ্য ও দক্ষ জনবল যুক্ত হবে।

লিংক কপি হয়েছে ✓