কক্সবাজারের ঈদগাঁওয়ে বাসচাপায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত
বাংলাদেশ ডেস্ক
|
প্রকাশিত:
০২:১৭ পিএম,
২৪ নভেম্বর, ২০২৬
47
শহিদুল ইসলামপ্রতিবেদক॥
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানা এলাকার ফকিরাবাজারে এ দুর্ঘটনা ঘটে। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম সিফাতুল মাজদার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কক্সবাজারগামী হানিফ পরিবহনের বাসটি চকরিয়াগামী অটোরিকশাটিকে চাপা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন চকরিয়ার খুটাখালীর সাহাব উদ্দিন (৪৩) ও বান্দরবানের লামা এলাকার সাইফুল ইসলাম (২৪)। সাইফুল পটিয়া মাদরাসার শিক্ষার্থী ছিলেন। একজন নারীসহ বাকিদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।





