অনলাইন, ২৪ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
বাংলাদেশে শ্রমিক অসন্তোষে পোশাক রপ্তানিতে সুবিধা পেতে পারে ভারত: ডলাট ক্যাপিটাল সেঞ্চুরিয়ন টেস্ট: অ্যাকারম্যান-মুল্ডারের জোড়া সেঞ্চুরিতে ৪০৩ রানের লিড দক্ষিণ আফ্রিকার শেখ হাসিনা অরাজকতা সৃষ্টির জন্য ‘সুইসাইড বম্বার’ চাইছেন: আসিফ নজরুল শিল্পে ভর্তুকির অভিযোগে ভারত-চীনসহ কয়েক ডজন দেশের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ইফতেখার চৌধুরী সজীব লালবাগে গ্রেপ্তার বাংলাদেশে আওয়ামী লীগ আর কখনো ফিরে আসবে না: সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়ম খিলগাঁওয়ের তালতলা মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় একজন আটক খুলনার দৌলতপুরে মার্কেটের সামনে গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত কক্সবাজারের ঈদগাঁওয়ে বাসচাপায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত দুই ডিআইজিসহ পুলিশের ১৪ কর্মকর্তাকে বদলি দুদকের মামলায় ডিএনসিসির সাবেক কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিকের ১০ বছরের কারাদণ্ড আওয়ামী লীগ কর্মীরা ভারত থেকে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে: নাহিদ ইসলাম নাসিরনগরে এম. এ. হান্নান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নাসিরনগরে সাবেক সহকারী অধ্যাপক জামিল ফোরকানের ইন্তেকাল, শোকে স্তব্ধ কলেজ পরিবার ও সাবেক শিক্ষার্থীরা উন্নত জাতি গঠনে সন্তানদের সঠিকভাবে গড়ে তুলতে হবে: ডেপুটি স্পিকার
হোম › বাংলাদেশ › ফেনীতে সেনবাগ ফোরামের মতবিনিময় ও সংবর্ধনা

ফেনীতে সেনবাগ ফোরামের মতবিনিময় ও সংবর্ধনা

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০২:০৯ পিএম, ২৪ নভেম্বর, ২০২৬ 5
ফেনীতে সেনবাগ ফোরামের মতবিনিময় ও সংবর্ধনা
মোহাম্মদ উল্লাহ
মোহাম্মদ উল্লাহনোয়াখালী প্রতিনিধি॥

ঐক্য, সম্প্রীতি ও মানবিক বন্ধন জোরদারের প্রত্যয়

ফেনীতে বসবাসরত নোয়াখালীর সেনবাগ উপজেলার মানুষের পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার লক্ষ্যে ‘ফেনীস্থ সেনবাগ ফোরাম’-এর উদ্যোগে মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

২৩ নভেম্বর (সোমবার) বাদ মাগরিব ফেনী শহরের ফুড গার্ডেন রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ফেনীতে বসবাসরত সেনবাগ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

ফোরামের সদস্য সচিব এডভোকেট মো. আনোয়ার হোসেন ভূঁঞার উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। তিনি বলেন, নিজ এলাকার মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও ঐক্য জোরদার করা গেলে একটি শক্তিশালী সামাজিক বন্ধন গড়ে তোলা সম্ভব। ফেনীতে বসবাসরত সেনবাগের মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে ফোরাম কার্যকর ভূমিকা রাখতে পারে।

সভায় ঐক্য, সম্প্রীতি ও মানবকল্যাণের ওপর গুরুত্বারোপ করেন মাওলানা আব্দুল মালেক। তিনি ফোরামের কার্যক্রমকে আরও গতিশীল ও কল্যাণমুখী করতে সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

আলোচনায় অংশ নিয়ে মাওলানা ইয়াছিন করিম, লায়ন মো. আশরাফ আলী, মাওলানা আব্দুল্লাহ আল মাহমুদ ইমতিয়াজ, রফিকুল ইসলাম রবি, উপজেলা প্রেসক্লাব সেনবাগের সভাপতি নিজাম উদ্দিন খোন্দকার, সাধারণ সম্পাদক আলা উদ্দিন আলো, সহ-সভাপতি সাংবাদিক মো. হারুন, প্রফেসর সাহাব উদ্দিন ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক মনোয়ারুল হক, আবু সায়ম, মাওলানা জাফর আহমদ, মাওলানা আবু শাকের জাকারিয়া, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা মোশাররফ হোসেন, রাশেদা আক্তার খানম, মোহাম্মদ নাজমুল হাসান, ফজিলত আক্তার, জহির উদ্দিন রায়হান, মাওলানা দিলদার আহমেদ ও মাওলানা দ্বীন মোহাম্মদসহ অন্যরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, শিক্ষা, মানবিকতা, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতেই একটি সুন্দর ও কল্যাণমুখী সমাজ গড়ে ওঠে। ফেনীতে বসবাসরত সেনবাগের মানুষের মধ্যে সুসম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

সভায় ফোরামের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ, নতুন সদস্য অন্তর্ভুক্তি, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় ফোরামকে একটি ঐক্যবদ্ধ, মানবিক ও জনকল্যাণমুখী সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা।

অনুষ্ঠানে ফেনীস্থ সেনবাগ ফোরামের পক্ষ থেকে সেনবাগ উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়।

সভায় সর্বসম্মতিক্রমে লায়ন মো. আশরাফ আলীকে আহ্বায়ক এবং এডভোকেট মো. আনোয়ার হোসেন ভূঁঞাকে সদস্য সচিব মনোনীত করে ফেনীস্থ সেনবাগ ফোরামের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির মাধ্যমে ফেনীতে বসবাসরত সেনবাগের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার হবে এবং সামাজিক-মানবিক কর্মকাণ্ডে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

পরে প্রীতিভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

লিংক কপি হয়েছে ✓