দুই ডিআইজিসহ পুলিশের ১৪ কর্মকর্তাকে বদলি
বাংলাদেশ ডেস্ক
|
প্রকাশিত:
০২:১৬ পিএম,
২৪ নভেম্বর, ২০২৬
48
মো: নাজমুল হাসান বাবুসম্পাদক
দুই উপমহাপরিদর্শকসহ (ডিআইজি) পুলিশের ১৪ জন কর্মকর্তাকে বদলি করেছে সরকার।
মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি মোয়াজ্জেম হোসেনকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার সাজ্জাদুর রহমানকে পাঠানো হয়েছে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি)।
এ ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার আসফিকুজ্জামান আক্তারকে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।





