দুদকের মামলায় ডিএনসিসির সাবেক কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিকের ১০ বছরের কারাদণ্ড
বাংলাদেশ ডেস্ক
|
প্রকাশিত:
০২:১৬ পিএম,
২৪ নভেম্বর, ২০২৬
46
তাহিনা হোসেন প্রকৃতিনির্বাহী সম্পাদক॥
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিককে দুই ধারায় মোট ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৮-এর বিচারক নূরে আলম ভূঁইয়া এ রায় ঘোষণা করেন।
রায়ে একটি ধারায় তিন বছর এবং অপর ধারায় সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তার নামে থাকা ৫৮ লাখ ৮৭ হাজার ৯৫১ টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছেন আদালত।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর মরিয়ম লাকী রায়।
রায়ের বিষয়ে আসামিপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।





