অনলাইন, ২৩ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
১২ দিনের সফরে বাংলাদেশে শিক্ষার অধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফারিদা শহীদ নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম প্রতিহতের ঘোষণা দিয়ে রাজধানীতে আজ এনসিপির মোটরসাইকেল র‍্যালি মঠবাড়িয়ায় ইউপি নির্বাচনের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ৬ কোটালীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০ বিএনপি কার্যালয়ে আগুনের মামলায় ছাত্রদলের সাবেক নেতাকে ‘ছাত্রলীগ নেতা’ দেখানোর অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান গ্রেপ্তার রূপপুর প্রকল্পের আবাসিক ভবন থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার ঈশ্বরদীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, গুলিবিদ্ধ ৫; চার বাড়িতে আগুন এনসিপির পর জামায়াতের সঙ্গে সংলাপে বসতে পারেন প্রধানমন্ত্রী বিএনপিতে ফেরার কোনো আবেদন করিনি, ফেরার কারণও দেখি না: রুমিন ফারহানা হিন্দু নিপীড়নের ‘ভুয়া গল্প’ ফেঁদে সীমান্তে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে ভারতের উগ্রবাদী সংগঠন: এনসিপি তরবারির সঙ্গে গর্দানের সংলাপ চলবে না: চট্টগ্রামে এনসিপির বিক্ষোভে নাসীরুদ্দীন পাটওয়ারী পালিয়ে গিয়েও প্রতিশোধের রাজনীতি করছেন শেখ হাসিনা: রিজভী গঙ্গা চুক্তিতে পানির ন্যায্য হিস্যায় আপস নয়, শেখ হাসিনাকে ফিরিয়ে রায় কার্যকরের দাবি এনসিপির ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে দলগুলোকে এক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ
হোম › বাংলাদেশ › অনলাইন জুয়ায় হেরে ব্যাংকের টাকা ছিনতাইয়ের নাটক, কর্মকর্তাসহ গ্রেপ্তার-৬

অনলাইন জুয়ায় হেরে ব্যাংকের টাকা ছিনতাইয়ের নাটক, কর্মকর্তাসহ গ্রেপ্তার-৬

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:১০ পিএম, ০৯ অক্টোবর, ২০২৬ 39
অনলাইন জুয়ায় হেরে ব্যাংকের টাকা ছিনতাইয়ের নাটক, কর্মকর্তাসহ গ্রেপ্তার-৬

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর রানীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের কর্মকর্তাদের মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের ১লাখ ৪২ হাজার টাকা, একটি মোটরসাইকেল এবং ৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গত ৬ থেকে ৮ অক্টোবর নওগাঁ, জয়পুরহাট দিনাজপুরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।


শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এসব তথ্য জানান।


গ্রেপ্তারকৃতরা হলেন, নওগাঁর রানীনগর উপজেলার বিশিয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে স্বপন (২৮) একই গ্রামের ওয়াজেদের ছেলে হাসান আলী (২৫), ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের দুই কর্মকর্তা অলংকার দিঘি গ্রামের ইদ্রিস আলীর ছেলে সুজন (২৭) ও সিমলাদার গ্রামের আব্দুল ওহাবের ছেলে আবু তালেব (২২), এজেন্ট ব্যাংকের অফিস সহায়ক অলংকার দিঘি গ্রামের আব্দুল মজিদের ছেলে রাসেল বাবু (২২) এবং মোটরসাইকেল মালিক রাব্বি আলী।


পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গত ৬ অক্টোবর দুপুরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের দুই কর্মচারী ক্যাশিয়ার এবং অফিস সহায়ক আদিমদিঘী রেল গেট হতে ৩৪ লাখ টাকা নিয়ে তার মালিক ফিরোজ হোসেনের আবাদপুকুর বাজার শাখার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওনা দেয়। বেলা ১টার দিকে রানীনগর থানার পারইল বাজার পার হয়ে বাংলালিংক টাওয়ারের সামনে পৌছালে পিছন থেকে একটা মোটরসাইকেল তাদের পথ রোধ করে এবং লোহার স্টিক দিয়ে মারধর করে ৩৪ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। বিষয়টি জানার সাথে সাথেই জেলা গোয়েন্দা পুলিশের কয়েকটি চৌকস টিম গঠন করা হয়। ওইদিন রাত ১১টার দিকে জেলা গোয়েন্দা শাখার চৌকস টীম ও রানীনগর থানার বিভিন্ন তথ্য উপাত্ত, তথ্য প্রযুক্তি বিশ্লেষণ করে ঘটনার প্রাথমিক ক্ল্যু উদঘাটন করতে সক্ষম হয়। প্রাথমিক পর্যায়ে দুই জন আসামি সনাক্ত করে। ঐ দিন রাতেই জেলা গোয়েন্দা শাখা ও রানীনগর থানা অভিযান পরিচালনা করে ছিনতাইয়ের কাজে ব্যাবহৃত রেজিষ্ট্রেশন বিহীন মোটরসাইকেলটি জব্দ করে মোটরসাইকেলের মালিক রাব্বি আলীকে গ্রেপ্তার করা হয়।


তিনি জানান, পরের দিন রাতে গোয়েন্দা শাখা নওগাঁর একটি স্পেশাল টীম জয়পুরহাট জেলার আক্কেলপুর ও দিনাজপুর জেলায় অভিযান পরিচালনা করে। দিনাজপুরের নবাবগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইয়ের ঘটানার সাথে জড়িত স্বপন এবং হাসান আলীকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে ছিনতাইয়ের ১ লাখ ৪২ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের দেয়া তথ্য মতে গতকাল রানীনগর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের দুই কর্মকর্তা ও এক কর্মচারীকে গ্রেপ্তার করা হয়।


পুলিশ সুপার বলেন, প্রাথমিক তদন্তে ও জিজ্ঞাসাবাদে জানা যায়, ইসলামী ব্যাংক এজেন্টে ব্যাংকিংয়ের অফিস সহায়ক রাসেল, কর্মকর্তা সুজন ও আবু তালেব কয়েক মাস যাবত অনলাইন জুয়া খেলে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা হেরে যায়। তখন তারা বিভিন্ন গ্রাহকদের টাকা ব্যাংকে জমা না দিয়ে অনলাইন জুয়া খেলায় ব্যবহার করেও হেরে যায়। তখন তারা তিনজন গ্রেপ্তারকৃত ছিনতাইকারী স্বপন, হাসানসহ কয়েকজন মিলে এজেন্ট ব্যাংকিয়ের মালিক মো. ফিরোজ হোসেনের টাকা ডাকাতির পরিকল্পনা করে। তারা দীর্ঘ একমাস যাবত এই পরিকল্পনা করতে থাকে।


তিনি আরও বলেন, ঘটনার দিন অফিস সহায়ক রাসেল বাবু ব্যাংকের ক্যাশিয়ার নাজমুলকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে টাকা আনতে যায়। টাকা নিয়ে অফিসের দিকে যাবার সময় আসামি রাসেল বাবু, স্বপন এবং হাসানসহ পলাতক আসামিদের তাদের অবস্থান জানাতে থাকে। ঘটনা স্থলে টাকা নিয়ে মোটরসাইকেলে নাজমুল ও আসামি রাসেল পৌছালে স্বপন এবং হাসানসহ পলাতক কয়েকজন তাদেরকে আটকিয়ে মারধর করে টাকা নিয়ে পালিয়ে যায়। ক্যাশিয়ার নাজমুল ছিল প্রকৃত ভিকটিম, তাকে লোহার পাইপ দিয়ে বেশ মারধর করা হয়। অন্যদিকে টাকা বহনকারী অফিস সহায়ক রাসেল বাবু ছিল সাজানো এবং মিথ্যা ভিকটিম।


পুলিশ সুপার বলেন, ৩৪ লাখ টাকার মধ্যে এজেন্ট ব্যাংকের তিনজনকে ১০ লাখ টাকা এবং অন্যান্য সকল ছিনতাইকারীরা মিলে বাকি টাকা নেওয়ার কথা ছিল। ছিনতাইকারী স্বপন এবং হাসানকে প্রাথমিকভাবে দেড় লক্ষ টাকা দেওয়া হয় এবং তাদেরকে নওগাঁ ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য বলা হয়। সেই মোতাবেক হাসান ও স্বপন জয়পুরহাট হয়ে দিনাজপুর পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।


সংবাদ সম্মেলনে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, জিন্নাহ আল মামুন, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ হাসিবুল্লাহ হাসিব, নওগাঁ সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ আসাদুজ্জামান, রানীনগর থানা অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডলসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

লিংক কপি হয়েছে ✓
ঈশ্বরদীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, গুলিবিদ্ধ ৫; চার বাড়িতে আগুন ঈশ্বরদীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, গুলিবিদ্ধ ৫; চার বাড়িতে আগুন ◷ ১০ ঘণ্টা ৫৮ মিনিট আগে শমশেরনগরে কাপ্তান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড শমশেরনগরে কাপ্তান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ◷ ১৫ ঘণ্টা ৩৭ মিনিট আগে বস্তিবাসী ও উপকূলীয় জনগণের জীবনমান উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতায় ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প নেওয়া হবে: এলজিআরডি মন্ত্রী বস্তিবাসী ও উপকূলীয় জনগণের জীবনমান উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতায় ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প নেওয়া হবে: এলজিআরডি মন্ত্রী ◷ ১৫ ঘণ্টা ৩৮ মিনিট আগে নাসিরনগরে দেশব্যাপী অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাসিরনগরে দেশব্যাপী অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ◷ ১৫ ঘণ্টা ৩৮ মিনিট আগে যশোরের বেনাপোল সীমান্তে সার্চলাইট হাতে বিজিবির কঠোর পাহারা যশোরের বেনাপোল সীমান্তে সার্চলাইট হাতে বিজিবির কঠোর পাহারা ◷ ১৫ ঘণ্টা ৩৮ মিনিট আগে কমলগঞ্জে মণিপুরিদের নিঙোল চাক্কৌবা উৎসব উদযাপিত কমলগঞ্জে মণিপুরিদের নিঙোল চাক্কৌবা উৎসব উদযাপিত ◷ ১৫ ঘণ্টা ৩৮ মিনিট আগে