Columbus, ১১ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
সৌদিতে হামলাজনিত পরিস্থিতি: বিমানের ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ গাজীপুরে উড়ালসড়কে গাড়িচাপায় মোটরসাইকেলে থাকা বাবা-মা ও শিশুসন্তান নিহত আবারও কমল সোনার দাম, ভরিতে ২,৭৪১ টাকা; ২২ ক্যারেট এখন ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি লিটন মাহমুদ গ্রেপ্তার টেকনাফে নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিল ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ, মাথা ফাটল এসআইয়ের অজিত দোভাল ও ‘র’-এর সাবেক প্রধানকে মার্কিন আদালতের সমন, ‘বিদ্বেষপূর্ণ’ বলল ভারত শেখ হাসিনার পাসপোর্টের আবেদন: ‘বাংলাদেশ সন্ত্রাসীদের পাসপোর্ট দেয় না’, বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কপ-৩১ জলবায়ু সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিল ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান নাশকতায় আইনশৃঙ্খলা বাহিনীর ‘নিষ্ক্রিয়তা ও পরোক্ষ সহযোগিতা’র অভিযোগ জামায়াত সেক্রেটারি জেনারেল পরওয়ারের জামিন পেলেও আমিরাত ছাড়তে পারবেন না বেনজীর, ভ্রমণ নিষেধাজ্ঞা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ার চরাঞ্চলে এসআরবি-১২-এর অভিযান, রিভলবার ও গুলিসহ শিহাব আটক রাজনগরে ভূমি অফিসের সামনে গাছে ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার ফল মেনে নেওয়ার কথা বলেও এখন মধ্যবর্তী নির্বাচন ‘সৎ’ ছিল কি না প্রশ্ন তুললেন ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর হোয়াইট হাউসের নতুন চিফ অব স্টাফ স্টিফেন মিলার, সরলেন সুসি ওয়াইলস
হোম › বাংলাদেশ › বসুরহাট পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

বসুরহাট পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ 76
বসুরহাট পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

মোহাম্মদ উল্যা

নোয়াখালী জেলা প্রতিনিধি॥


নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।


শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় কোম্পানীগঞ্জ উপজেলা ভূমি অফিস মাঠ ও আশপাশের এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শানেওয়াজ অপু।


অভিযানকালে তিনি বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা জরুরি। শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। বাড়িঘর, আঙিনা, আশপাশের জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা নিয়মিত পরিষ্কার রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।


তিনি বলেন, সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা গেলে ডেঙ্গুর বিস্তার প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। এ জন্য সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।


অভিযানে উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আব্দুল মতিন লিটন। তিনি ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিশেষ করে ছাত্র ও যুবসমাজকে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রমে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।


কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মিজানুর রহমান বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইসলামী মূল্যবোধের গুরুত্বপূর্ণ অংশ। ডেঙ্গু প্রতিরোধে শুধু বিচ্ছিন্নভাবে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করলেই হবে না; বরং সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম গড়ে তুলতে হবে।


তিনি আরও বলেন, ডেঙ্গুর বিস্তার প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং তা বাস্তবায়নে সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। প্রত্যেকে নিজ নিজ বাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখলে ডেঙ্গুর প্রজননস্থল কমিয়ে আনা সম্ভব।


সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার পাশাপাশি জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা প্রয়োজন। এ ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠন, শিক্ষার্থী, যুবসমাজ এবং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।

লিংক কপি হয়েছে ✓
গাজীপুরে উড়ালসড়কে গাড়িচাপায় মোটরসাইকেলে থাকা বাবা-মা ও শিশুসন্তান নিহত গাজীপুরে উড়ালসড়কে গাড়িচাপায় মোটরসাইকেলে থাকা বাবা-মা ও শিশুসন্তান নিহত ◷ ১ ঘণ্টা ৫০ মিনিট আগে টেকনাফে নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিল ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ, মাথা ফাটল এসআইয়ের টেকনাফে নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিল ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ, মাথা ফাটল এসআইয়ের ◷ ৩ ঘণ্টা ২৭ মিনিট আগে কুষ্টিয়ার চরাঞ্চলে এসআরবি-১২-এর অভিযান, রিভলবার ও গুলিসহ শিহাব আটক কুষ্টিয়ার চরাঞ্চলে এসআরবি-১২-এর অভিযান, রিভলবার ও গুলিসহ শিহাব আটক ◷ ৬ ঘণ্টা ২০ মিনিট আগে রাজনগরে ভূমি অফিসের সামনে গাছে ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার রাজনগরে ভূমি অফিসের সামনে গাছে ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার ◷ ৭ ঘণ্টা ২৮ মিনিট আগে ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৭৯ জন বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪ শিক্ষার্থী ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৭৯ জন বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪ শিক্ষার্থী ◷ ১০ ঘণ্টা ১৩ মিনিট আগে ধানমন্ডি ৩২ নম্বরে চিরকুটসহ দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার, ৩ নম্বরে আরও দুটি ধানমন্ডি ৩২ নম্বরে চিরকুটসহ দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার, ৩ নম্বরে আরও দুটি ◷ ১০ ঘণ্টা ১৬ মিনিট আগে