অনলাইন, ২২ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
চীনের সঙ্গে ঘনিষ্ঠতায় ঝুঁকি আছে, কানাডার প্রধানমন্ত্রী কার্নিকে তাইওয়ানের সতর্কবার্তা ১০ জনের ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-০ গোলে উড়িয়ে দিল লিভারপুল রেকর্ড জোয়ারের শঙ্কায় সান ফ্রান্সিসকো, থ্যাংকসগিভিংয়ের ভ্রমণ পুনর্বিবেচনার আহ্বান মেয়রের ভার্জিনিয়ায় হামে এ বছরের প্রথম মৃত্যু, প্রাণ গেল ৫ বছরের কম বয়সী এক শিশুর আট বছরের যাত্রা শেষে বুধ গ্রহের কক্ষপথে প্রবেশ করল ইউরোপ-জাপানের মহাকাশযান বেপিকলম্বো সিয়াটল বিমানবন্দরে যাত্রী ওঠার সময় জেট ব্রিজ থেকে দুজনকে আটক করল মুখোশধারী আইসিই কর্মকর্তারা কংগ্রেসের তদন্তে জবাবের আগে হোয়াইট হাউসের পরামর্শ নিতে হবে সরকারি ঠিকাদারদের: ট্রাম্প জভেরেভকে সরাসরি সেটে হারিয়ে প্রথমবার এটিপি ফাইনালস চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ আইওয়ার সেনা গোলাবারুদ কারখানায় সোমবার উড়িয়ে দেওয়া হবে প্রায় ৯,৭০০ পাউন্ড লেড অ্যাজাইড, সীসা-ধুলা নিয়ে উদ্বেগ এফবিআইয়ের জাতীয় অপরাধ তথ্যভান্ডার এনসিআইসিতে হ্যাকিংয়ের আশঙ্কা, তদন্ত শুরু ব্রঙ্কোসের কিংবদন্তি ও ইএসপিএনের জনপ্রিয় বিশ্লেষক টম জ্যাকসন আর নেই পুনর্গণনার পর হার মানলেন ভার্জিনিয়া ফক্স, নর্থ ক্যারোলাইনায় ৩৩০ ভোটে জয়ী ডেমোক্র্যাট চাক হাবার্ড গর্ভবতী কর্মীদের সুরক্ষা আইন অসাংবিধানিক ঘোষণা মার্কিন আপিল আদালতের, ৯-৮ ভোটে রায় পরিবেশ অধিদপ্তরের নতুন মহাপরিচালক রাহেদ হোসেন, বিএডিসির চেয়ারম্যান রাজা মো. আব্দুল হাই নাশকতা, মাদক, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ডিএমপি কমিশনারের
হোম › বাংলাদেশ › বসুরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

বসুরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ১০:০৬ পিএম, ২১ নভেম্বর, ২০২৬ 95
বসুরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু
মোহাম্মদ উল্লাহ
মোহাম্মদ উল্লাহনোয়াখালী প্রতিনিধি॥

এমপি ফখরুল ইসলামের নেতৃত্বে পৌরসভার কার্যক্রম উদ্বোধন

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় চলমান পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকালে বসুরহাট পৌরসভার উদ্যোগে আয়োজিত এ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলাম।

অভিযানের আওতায় পৌর এলাকার বিভিন্ন সড়ক, ড্রেন, নালা ও আশপাশের স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারসহ ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি নাগরিকদের নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন করা হয়।

কার্যক্রমে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বসুরহাট পৌরসভার প্রশাসক মোঃ মাসুদুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদার, বসুরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক আবদুল মতিন লিটন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপনসহ পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু পৌরসভা বা প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নাগরিকদেরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া, ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় পরিচ্ছন্নতা কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনার পাশাপাশি নাগরিক সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্ব দেওয়া হবে।

লিংক কপি হয়েছে ✓