অনলাইন, ২২ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
হাসিনাকে দেশে পেলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষেও রক্ষা করা কঠিন হবে: দুদু হাসিনার দেশে ফেরার পথ খুঁজতে পেট্রাপোল-বেনাপোল সীমান্তে আওয়ামী লীগের চার নেতা: ভারতীয় গণমাধ্যম প্রধানমন্ত্রীর বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়েছে ভারতের কয়েকটি গণমাধ্যম: পররাষ্ট্র মন্ত্রণালয় ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে চায় যুক্তরাষ্ট্র জিয়াউল আহসানের পক্ষে ভুয়া সাক্ষী উপস্থাপনের অভিযোগ প্রসিকিউশনের, যুক্তিতর্ক ২৪ নভেম্বর পোশাকশ্রমিকের মজুরি বোর্ডের সভা সোমবার, প্রস্তাব দেওয়ার কথা মালিকপক্ষের শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে এনসিপি যাবে না, একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভাঙার দাবি নাহিদের ম্যাচা, উবে, বাটার ইয়েলো: খাবারের রঙে রাঙছে কিন্ডল থেকে সোফা একাকিত্ব কাটাতে অচেনা মানুষের সঙ্গে বোর্ড গেম খেলছেন মার্কিন তরুণ-বয়স্করা ২০৩৫ সালের মধ্যে ইসলাম হবে বিশ্বের বৃহত্তম ধর্ম: পিউ রিসার্চের পূর্বাভাস জলবায়ু সম্মেলন কপ৩১: চূড়ান্ত খসড়ায় জীবাশ্ম জ্বালানির উল্লেখ নেই, ইইউসহ বিভিন্ন দেশের আপত্তি কানাডার সঙ্গে সামরিক সহযোগিতায় পেন্টাগনের নতুন বিধিনিষেধ, তবে প্রভাব সীমিত বলছেন মার্কিন সিনেটর লস অ্যাঞ্জেলেসে মহাসড়কের ওপর বিশ্বের সবচেয়ে বড় বন্যপ্রাণী সেতু, উদ্বোধনের আগেই পার হলো কায়োটি টেসলার নতুন সেলফ-ড্রাইভিং সফটওয়্যার এফএসডি ভি১৫ চালু, মাস্ক বললেন ‘এটা জিটিএর মতো’
হোম › অর্থনীতি › ব্যাংকের পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপি ও স্থানীয় জনপ্রতিনিধিরা, পরিচালকের মেয়াদ কমছে ৬ বছরে

ব্যাংকের পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপি ও স্থানীয় জনপ্রতিনিধিরা, পরিচালকের মেয়াদ কমছে ৬ বছরে

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০১:২৯ এএম, ২২ নভেম্বর, ২০২৬ 65
ব্যাংকের পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপি ও স্থানীয় জনপ্রতিনিধিরা, পরিচালকের মেয়াদ কমছে ৬ বছরে
মো: নাজমুল হাসান বাবু
মো: নাজমুল হাসান বাবুসম্পাদক

বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদে মন্ত্রী, সংসদ সদস্য (এমপি) ও স্থানীয় সরকারের প্রতিনিধিদের থাকা নিষিদ্ধ করতে যাচ্ছে সরকার। পাশাপাশি পর্ষদে একই পরিবারের আধিপত্য কমানো, স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়ানো এবং পরিচালকদের একটানা দায়িত্ব পালনের মেয়াদ ১২ বছর থেকে কমিয়ে ৬ বছর করা হচ্ছে।

দৈনিক প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’ সংশোধনের খসড়া চূড়ান্ত করেছে। চলতি সপ্তাহেই খসড়াটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে, এরপর তা অনুমোদনের জন্য মন্ত্রিসভার বৈঠকে উঠবে। অন্তর্বর্তী সরকারের সময়ে নেওয়া আইন সংশোধনের উদ্যোগের বেশির ভাগ সুপারিশ এবারের খসড়ায় রাখা হয়েছে।

খসড়া অনুযায়ী, মন্ত্রিসভার সদস্য বা সমমর্যাদার ব্যক্তি, এমপি এবং স্থানীয় সরকারের প্রতিনিধিরা ব্যাংকের পরিচালক হতে পারবেন না। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী নিয়োগেও রাজনৈতিক পদধারীরা অযোগ্য হবেন।

পরিচালকদের একটানা মেয়াদ ৬ বছর করার পাশাপাশি বলা হয়েছে, কেউ টানা ৬ বছর দায়িত্ব পালনের পর পরবর্তী ৩ বছর একই ব্যাংকের পরিচালক হতে পারবেন না। উল্লেখ্য, ২০১৮ সালে এ মেয়াদ ৬ থেকে বাড়িয়ে ৯ বছর এবং ২০২৩ সালে ১২ বছর করা হয়েছিল। এ ছাড়া পর্ষদে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়িয়ে তিন থেকে চারজন করার প্রস্তাব রয়েছে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান আবদুল হাই সরকার উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, পরিচালনা পর্ষদ থেকে রাজনৈতিক ব্যক্তিদের দূরে থাকাই ভালো। পরিচালকের মেয়াদ প্রসঙ্গে তিনি বলেন, তাঁরা ৯ বছরের প্রস্তাব দিয়েছিলেন, তবে ৬ বছরের সিদ্ধান্ত মেনে নিয়েছেন।

লিংক কপি হয়েছে ✓
পোশাকশ্রমিকের মজুরি বোর্ডের সভা সোমবার, প্রস্তাব দেওয়ার কথা মালিকপক্ষের পোশাকশ্রমিকের মজুরি বোর্ডের সভা সোমবার, প্রস্তাব দেওয়ার কথা মালিকপক্ষের ◷ ৭ ঘণ্টা ২৯ মিনিট আগে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য, চার বছরে তৈরি হবে ২৫ হাজার নতুন উদ্যোক্তা: প্রধানমন্ত্রী এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য, চার বছরে তৈরি হবে ২৫ হাজার নতুন উদ্যোক্তা: প্রধানমন্ত্রী ◷ ১৪ ঘণ্টা ১৬ মিনিট আগে মৌসুমের শুরুতেই ফুল উঠতে শুরু করেছে গদখালী বাজারে মৌসুমের শুরুতেই ফুল উঠতে শুরু করেছে গদখালী বাজারে ◷ ১৪ ঘণ্টা ২০ মিনিট আগে ইউরোপের ডেনিম বাজারে শীর্ষে থেকেও হিস্যা কমছে বাংলাদেশের, এগোচ্ছে চীন-মিশর-ভিয়েতনাম ইউরোপের ডেনিম বাজারে শীর্ষে থেকেও হিস্যা কমছে বাংলাদেশের, এগোচ্ছে চীন-মিশর-ভিয়েতনাম ◷ ২৩ ঘণ্টা ৫৩ মিনিট আগে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৬ হাজার ১৮১ টাকা; দুই লাখের নিচে নামল ২২ ক্যারেট স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৬ হাজার ১৮১ টাকা; দুই লাখের নিচে নামল ২২ ক্যারেট ◷ ১ দিন আগে টানা অষ্টম দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে প্রায় ১১ হাজার টাকা টানা অষ্টম দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে প্রায় ১১ হাজার টাকা ◷ ১ দিন আগে