অনলাইন, ২২ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
হাসিনাকে দেশে পেলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষেও রক্ষা করা কঠিন হবে: দুদু হাসিনার দেশে ফেরার পথ খুঁজতে পেট্রাপোল-বেনাপোল সীমান্তে আওয়ামী লীগের চার নেতা: ভারতীয় গণমাধ্যম প্রধানমন্ত্রীর বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়েছে ভারতের কয়েকটি গণমাধ্যম: পররাষ্ট্র মন্ত্রণালয় ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে চায় যুক্তরাষ্ট্র জিয়াউল আহসানের পক্ষে ভুয়া সাক্ষী উপস্থাপনের অভিযোগ প্রসিকিউশনের, যুক্তিতর্ক ২৪ নভেম্বর পোশাকশ্রমিকের মজুরি বোর্ডের সভা সোমবার, প্রস্তাব দেওয়ার কথা মালিকপক্ষের শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে এনসিপি যাবে না, একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভাঙার দাবি নাহিদের ম্যাচা, উবে, বাটার ইয়েলো: খাবারের রঙে রাঙছে কিন্ডল থেকে সোফা একাকিত্ব কাটাতে অচেনা মানুষের সঙ্গে বোর্ড গেম খেলছেন মার্কিন তরুণ-বয়স্করা ২০৩৫ সালের মধ্যে ইসলাম হবে বিশ্বের বৃহত্তম ধর্ম: পিউ রিসার্চের পূর্বাভাস জলবায়ু সম্মেলন কপ৩১: চূড়ান্ত খসড়ায় জীবাশ্ম জ্বালানির উল্লেখ নেই, ইইউসহ বিভিন্ন দেশের আপত্তি কানাডার সঙ্গে সামরিক সহযোগিতায় পেন্টাগনের নতুন বিধিনিষেধ, তবে প্রভাব সীমিত বলছেন মার্কিন সিনেটর লস অ্যাঞ্জেলেসে মহাসড়কের ওপর বিশ্বের সবচেয়ে বড় বন্যপ্রাণী সেতু, উদ্বোধনের আগেই পার হলো কায়োটি টেসলার নতুন সেলফ-ড্রাইভিং সফটওয়্যার এফএসডি ভি১৫ চালু, মাস্ক বললেন ‘এটা জিটিএর মতো’
হোম › অর্থনীতি › এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য, চার বছরে তৈরি হবে ২৫ হাজার নতুন উদ্যোক্তা: প্রধানমন্ত্রী

এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য, চার বছরে তৈরি হবে ২৫ হাজার নতুন উদ্যোক্তা: প্রধানমন্ত্রী

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০১:২৯ এএম, ২২ নভেম্বর, ২০২৬ 68
এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য, চার বছরে তৈরি হবে ২৫ হাজার নতুন উদ্যোক্তা: প্রধানমন্ত্রী
মো: আদিবুর রহমান মাসুদ
মো: আদিবুর রহমান মাসুদঢাকা প্রতিনিধি॥

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এ লক্ষ্যে শিগগিরই জাতীয় এসএমই নীতিমালা-২০২৬-এর খসড়া মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হবে।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, এসএমই ফাউন্ডেশন ‘এসএমই সৃষ্টি’ নামে একটি বিশেষ কর্মসূচি নিয়েছে। এর আওতায় দেশের ৬৪ জেলায় প্রতিবছর ১০০ জন করে নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনা রয়েছে। এতে আগামী চার বছরে ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা তৈরি হবে। এ ছাড়া আগামী পাঁচ বছরে অন্তত ৫০ হাজার উদ্যোক্তাকে ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্স বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শিল্প খাতের প্রতিবন্ধকতা দূর করতে সরকার সহজ শর্তে ঋণ, আধুনিক প্রশিক্ষণসহ নানা উদ্যোগ নিচ্ছে। এসএমই পণ্যের মান বজায় রাখা, প্যাকেজিং ও বিশ্ববাজারে প্রবেশেও সহযোগিতা করা হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সাতটি বিভাগ ও একটি বিশেষ বিভাগে মোট আটজন উদ্যোক্তার হাতে এসএমই উদ্যোক্তা পুরস্কার তুলে দেন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।

লিংক কপি হয়েছে ✓