অনলাইন, ২১ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ভারতের মণিপুরে বিষাক্ত মদ পানে অন্তত ১৬ জনের মৃত্যু, হাসপাতালে শত শত মানুষ হামলা-হয়রানির শিকার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা, অনুদান পাবেন ১২৮ জন পুরোনো ও এআই-তৈরি ছবি দিয়ে পরিচ্ছন্নতা অভিযানের প্রচার, বরগুনা পৌরসভা নিয়ে সমালোচনা ইউরোপের ডেনিম বাজারে শীর্ষে থেকেও হিস্যা কমছে বাংলাদেশের, এগোচ্ছে চীন-মিশর-ভিয়েতনাম এআই দিয়ে রায় লেখা যাবে না, এজলাসে মোবাইল-ফেসবুক নয়: বিচারকদের প্রধান বিচারপতির নির্দেশনা এআই চালিত ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে বাধ্যতামূলক নিয়ম হলো না, আলোচনা গড়াল ২০২৮ সালে ভারতে সেনাবাহিনীর গাড়ি থামিয়ে মামলা দিয়ে বিপাকে নারী কর্মকর্তা, দুঃখ প্রকাশ জেলা প্রশাসনের মালয়েশিয়ায় দুই ঘণ্টার অভিযানে ১৫২ বাংলাদেশিসহ ৪৮৯ অভিবাসী আটক ট্রাম্পের নতুন নিয়মে ফেডারেল আবাসন হারাতে পারে মিশ্র অভিবাসন মর্যাদার হাজারো পরিবার কংগ্রেসের প্রশ্নের জবাব দেওয়ার আগে হোয়াইট হাউসের অনুমতি নিতে হবে: ফেডারেল ঠিকাদারদের প্রতি ট্রাম্পের নির্বাহী আদেশ টুঙ্গিপাড়ায় চার দিনে বিএনপি-এনসিপির ১২ নেতাকর্মীর পদত্যাগ, কারণ হিসেবে ভয়ভীতি ও অসন্তোষের কথা আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন, গোপালগঞ্জের ঘটনা ট্রাইব্যুনালে যাবে কি না দেখছে সরকার: আইনমন্ত্রী সোমবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, শুরু এনসিপিকে দিয়ে সিলেটের বিছনাকান্দি সীমান্ত থেকে বধির বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে গেল বিএসএফ পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা, সঙ্গে স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা
হোম › অর্থনীতি › ইউরোপের ডেনিম বাজারে শীর্ষে থেকেও হিস্যা কমছে বাংলাদেশের, এগোচ্ছে চীন-মিশর-ভিয়েতনাম

ইউরোপের ডেনিম বাজারে শীর্ষে থেকেও হিস্যা কমছে বাংলাদেশের, এগোচ্ছে চীন-মিশর-ভিয়েতনাম

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ২১ নভেম্বর, ২০২৬ 47
ইউরোপের ডেনিম বাজারে শীর্ষে থেকেও হিস্যা কমছে বাংলাদেশের, এগোচ্ছে চীন-মিশর-ভিয়েতনাম
মো: নাজমুল হাসান বাবু
মো: নাজমুল হাসান বাবুসম্পাদক

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডেনিম পোশাকের বাজারে শীর্ষস্থান ধরে রাখলেও বাংলাদেশের রপ্তানি ও বাজার হিস্যা দুটোই কমছে। বিপরীতে চীন, মিশর ও ভিয়েতনামের মতো প্রতিযোগী দেশগুলো রপ্তানি বাড়িয়ে ইউরোপের বাজারে অবস্থান শক্ত করছে।

ইইউর পরিসংখ্যান দপ্তর ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে ইইউ মোট ৩৪১ কোটি ৫৪ লাখ ইউরোর ডেনিম পোশাক আমদানি করেছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৩ দশমিক ২৪ শতাংশ কম। এর মধ্যে বাংলাদেশ থেকে আমদানি হয়েছে ১০০ কোটি ৬৮ লাখ ইউরোর পোশাক। বাংলাদেশের রপ্তানি কমেছে ৫ দশমিক ৪৮ শতাংশ।

ফলে ইইউর ডেনিম বাজারে বাংলাদেশের হিস্যা গত বছরের ৩০ দশমিক ১৮ শতাংশ থেকে কমে ২৯ দশমিক ৪৮ শতাংশে নেমেছে। ২০১৭ সালে প্রথমবার চীনকে টপকে এ বাজারে শীর্ষস্থান দখল করেছিল বাংলাদেশ।

দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানের রপ্তানি কমেছে ৬ দশমিক ৬৩ শতাংশ এবং তৃতীয় তুরস্কের কমেছে ২০ দশমিক ২৭ শতাংশ। অন্যদিকে একই সময়ে চীনের রপ্তানি বেড়েছে ২০ দশমিক ২৩ শতাংশ এবং মিশরের বেড়েছে প্রায় ৩৫ শতাংশ।

বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, তুরস্ক ও পাকিস্তানের রপ্তানি কমায় যে সুযোগ তৈরি হয়েছে, বাংলাদেশ তা কাজে লাগাতে পারছে না; বরং সেই বাজারের বড় অংশ নিচ্ছে মিশর ও চীন। তাঁর মতে, গ্যাস-বিদ্যুতের উচ্চমূল্যে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় ক্রেতাদের ভালো দাম দেওয়া যাচ্ছে না, পণ্যে বৈচিত্র্যও প্রতিযোগীদের চেয়ে কম।

লিংক কপি হয়েছে ✓