Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে বৈঠক যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ প্রাদুর্ভাব, নিউইয়র্কে দুর্যোগ জরুরি অবস্থা ঘোষণা স্বাস্থ্যসেবায় ডা. সিনথিয়া তাসমিন দেশে দ্বিতীয়, বিভাগে স্ক্রিনিংয়ে শ্রেষ্ঠ এমপিওভুক্ত শিক্ষকদের বৈষম্য দূর করে জাতীয়করণের দাবি মার্কিন প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর পরিদর্শন ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ: এলজিআরডি মন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর *ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী* ভোগডাঙ্গায় ৫নং ওয়ার্ডে ঘরে ঘরে গণসংযোগে মেম্বার পদপ্রার্থী সিরাজুল ইসলাম নয়ন আমাদের সন্তানদের ফাঁসানো হয়েছে;কুষ্টিয়ায় ডিবির বিরুদ্ধে সংবাদ সম্মেলনে পরিবার। শোকের সাত বছর, এখনো শেষ হয়নি বিচার: আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে পরিবারের অপেক্ষা নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা
হোম › বাংলাদেশ › এমপিওভুক্ত শিক্ষকদের বৈষম্য দূর করে জাতীয়করণের দাবি

এমপিওভুক্ত শিক্ষকদের বৈষম্য দূর করে জাতীয়করণের দাবি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:১৭ এএম, ০৮ অক্টোবর, ২০২৬ 44
এমপিওভুক্ত শিক্ষকদের বৈষম্য দূর করে জাতীয়করণের দাবি

বিশ্ব শিক্ষক দিবসে সমাবেশে যোগ দিতে কোম্পানীগঞ্জের শিক্ষকদের ঢাকা যাত্রা


মোহাম্মদ উল্যা,

নোয়াখালী জেলা প্রতিনিধি॥


বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সরকারি ও এমপিওভুক্ত শিক্ষকদের মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে ঢাকায় আয়োজিত সমাবেশে যোগ দিতে কোম্পানীগঞ্জের শিক্ষক-কর্মচারীরা যাত্রা করেছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৬টায় শিক্ষক কর্মচারী ঐক্যজোট, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সভাপতি ও হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শেখ সাদী বাবুর নেতৃত্বে শিক্ষকরা ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে যোগদানের উদ্দেশ্যে কোম্পানীগঞ্জ থেকে রওনা হন।

সমাবেশে এমপিওভুক্ত ও স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণসহ সরকারি ও এমপিওভুক্ত শিক্ষকদের মধ্যে বিদ্যমান বৈষম্য নিরসনের দাবি জানানো হবে।

শিক্ষক-কর্মচারীদের দাবি, এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের ১৫ শতাংশ হারে বাড়িভাড়া ও মাত্র ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। তারা মূল বেতনের ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পেলেও সরকারি শিক্ষকদের মতো সন্তানদের শিক্ষা ভাতা ও শ্রান্তি-বিনোদন ভাতা পান না। অবসরকালীন সুবিধার ক্ষেত্রেও সরকারি শিক্ষকদের সঙ্গে এমপিওভুক্ত শিক্ষকদের উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে বলে তারা জানান।

তাদের ভাষ্য, এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতন সরকারি অর্থায়নে প্রদান করা হলেও বাড়িভাড়া, চিকিৎসা, উৎসব ভাতা, শিক্ষা ভাতা, শ্রান্তি-বিনোদন ও অবসর সুবিধাসহ বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য বিদ্যমান। একই পেশায় দায়িত্ব পালন করা শিক্ষক-কর্মচারীদের মধ্যে এ বৈষম্য নিরসনে তারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন।

শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নেতারা বলেন, শিক্ষকদের মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এবং বিদ্যমান সুযোগ-সুবিধার বৈষম্য দূর করা প্রয়োজন। এ দাবিতে দেশব্যাপী শিক্ষক-কর্মচারীদের ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত থাকবে।

ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিতব্য সমাবেশ ও র‌্যালির মাধ্যমে এসব দাবি সরকারের কাছে তুলে ধরবেন শিক্ষক-কর্মচারীরা।