Columbus, ১০ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
কুলাউড়ায় পানপুঞ্জি পরিদর্শনে পুলিশ, দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস মৌলভীবাজারে মাহফিলে কমলার হালি ৫০ হাজার, আধা কেজি খেজুর ১৫ হাজার কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ উপজেলা প্রশাসনের উদ্যোগে দূর্গোৎসব নির্বিঘ্নে করতে প্রস্তুতিমূলক সভা লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ, বাড়বে চালকদের আয় : প্রতিমন্ত্রী অমিত যশোর কারাগারে বন্দি ভারতীয় নাগরিকের মৃত্যু নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় মামলা, শনাক্ত হয়নি আসামির। কুষ্টিয়ার কুমারখালীতে মন্দিরে প্রতিমা ভাঙচুর, তদন্তে পুলিশ নোয়াখালী'র কোম্পানীগঞ্জে মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহবিরোধী ছাত্রদলের বিক্ষোভ কবিরহাটে ফ্যামিলি কার্ডের প্রলোভনে অনৈতিক সম্পর্কের অভিযোগ সমাজকর্মীর বিরুদ্ধে, তদন্ত কমিটি গঠন কোম্পানীগঞ্জে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ, ভুল স্বীকার ঠিকাদারের তোতার ছেলেদের বিরুদ্ধে আবদুল মতিন লিটনের বিস্ফোরক অভিযোগ, প্রকৃত হত্যাকারীদের আড়ালের চেষ্টা! শিক্ষক বদলি: নীতিমালা একদিকে, বাস্তবতা অন্যদিকে অনলাইন জুয়ায় হেরে ব্যাংকের টাকা ছিনতাইয়ের নাটক, কর্মকর্তাসহ গ্রেপ্তার-৬
হোম › বাংলাদেশ › কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক

কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:২৬ পিএম, ০৯ অক্টোবর, ২০২৬ 3
কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক

তিমির বনিক,

মৌলভীবাজার প্রতিনিধি:


মৌলভীবাজারের কমলগঞ্জে ভারতীয় মদসহ দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার কমলগঞ্জের মুন্সিবাজার এলাকার পরানধর নামক স্থান থেকে স্থানীয় লোকজনের সহযোগিতায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।


আটক ব্যক্তিরা হলেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের মানগাঁও গ্রামের আফরোজ মিয়ার ছেলে মো. দেলোয়ার হোসেন (২০) ও মৃত দিলবর মিয়ার ছেলে সাইদুল মিয়া (২১)।


পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাজিব রায় ও সহকারী উপপরিদর্শক (এএসআই) হামিদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল পরানধর এলাকায় অভিযান চালায়। এ সময় স্থানীয় লোকজনের সহযোগিতায় ওই দুই যুবককে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে ২২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।


কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন দুই যুবককে ভারতীয় মদসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক দু'জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।