অনলাইন, ২৩ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
১২ দিনের সফরে বাংলাদেশে শিক্ষার অধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফারিদা শহীদ নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম প্রতিহতের ঘোষণা দিয়ে রাজধানীতে আজ এনসিপির মোটরসাইকেল র‍্যালি মঠবাড়িয়ায় ইউপি নির্বাচনের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ৬ কোটালীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০ বিএনপি কার্যালয়ে আগুনের মামলায় ছাত্রদলের সাবেক নেতাকে ‘ছাত্রলীগ নেতা’ দেখানোর অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান গ্রেপ্তার রূপপুর প্রকল্পের আবাসিক ভবন থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার ঈশ্বরদীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, গুলিবিদ্ধ ৫; চার বাড়িতে আগুন এনসিপির পর জামায়াতের সঙ্গে সংলাপে বসতে পারেন প্রধানমন্ত্রী বিএনপিতে ফেরার কোনো আবেদন করিনি, ফেরার কারণও দেখি না: রুমিন ফারহানা হিন্দু নিপীড়নের ‘ভুয়া গল্প’ ফেঁদে সীমান্তে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে ভারতের উগ্রবাদী সংগঠন: এনসিপি তরবারির সঙ্গে গর্দানের সংলাপ চলবে না: চট্টগ্রামে এনসিপির বিক্ষোভে নাসীরুদ্দীন পাটওয়ারী পালিয়ে গিয়েও প্রতিশোধের রাজনীতি করছেন শেখ হাসিনা: রিজভী গঙ্গা চুক্তিতে পানির ন্যায্য হিস্যায় আপস নয়, শেখ হাসিনাকে ফিরিয়ে রায় কার্যকরের দাবি এনসিপির ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে দলগুলোকে এক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ
হোম › বাংলাদেশ › লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ, বাড়বে চালকদের আয় : প্রতিমন্ত্রী অমিত

লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ, বাড়বে চালকদের আয় : প্রতিমন্ত্রী অমিত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:২৩ পিএম, ০৯ অক্টোবর, ২০২৬ 61
লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ, বাড়বে চালকদের আয় : প্রতিমন্ত্রী অমিত

মো: জামাল হোসেন

বেনাপোল ( যশোর) প্রতিনিধি :


ইজিবাইকে পরিবেশদূষণকারী সিসাযুক্ত ব্যাটারির পরিবর্তে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন এ প্রযুক্তি ব্যবহারের ফলে বিদ্যুৎ সাশ্রয় ও পরিবেশদূষণ কমার পাশাপাশি চালকদের দৈনিক আয় বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।


শুক্রবার যশোরের সিসিটিএসের সম্মেলনকক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।


প্রতিমন্ত্রী জানান, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) উদ্যোগে রাজধানীর উত্তরখানে ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের একটি পরীক্ষামূলক প্রকল্প শুরু হয়েছে। এ প্রযুক্তি ব্যবহার করলে একবার চার্জে একটি ইজিবাইক ৮০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে। একই সঙ্গে চালকদের দৈনিক আয় প্রায় ২০০ টাকা বাড়ার সম্ভাবনা রয়েছে।


তিনি আরও বলেন, পরীক্ষামূলক প্রকল্পের অভিজ্ঞতার ভিত্তিতে পর্যায়ক্রমে ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারির ব্যবহার সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সরকারের। এর মাধ্যমে পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব কমানোর পাশাপাশি বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করার সুযোগ তৈরি হবে।


দেশের কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আমদানিকৃত কয়লার পরিবর্তে দেশের ভূগর্ভে থাকা কয়লা ব্যবহারের সম্ভাবনা নিয়ে সরকার কাজ করছে। তবে এ ক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি পরিবেশগত বিষয়গুলোকেও গুরুত্ব দেওয়া হবে।


বাংলাদেশ পরিবেশ আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আজিজুল হক মনির সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির নগর পরিকল্পনাবিদ ইকবাল আহমেদ, যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন এবং জেলা বিএনপির সভাপতি সাবিরুল হক সাবুসহ অন্যরা।

লিংক কপি হয়েছে ✓
ঈশ্বরদীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, গুলিবিদ্ধ ৫; চার বাড়িতে আগুন ঈশ্বরদীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, গুলিবিদ্ধ ৫; চার বাড়িতে আগুন ◷ ১০ ঘণ্টা ৫৮ মিনিট আগে শমশেরনগরে কাপ্তান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড শমশেরনগরে কাপ্তান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ◷ ১৫ ঘণ্টা ৩৭ মিনিট আগে বস্তিবাসী ও উপকূলীয় জনগণের জীবনমান উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতায় ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প নেওয়া হবে: এলজিআরডি মন্ত্রী বস্তিবাসী ও উপকূলীয় জনগণের জীবনমান উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতায় ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প নেওয়া হবে: এলজিআরডি মন্ত্রী ◷ ১৫ ঘণ্টা ৩৮ মিনিট আগে নাসিরনগরে দেশব্যাপী অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাসিরনগরে দেশব্যাপী অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ◷ ১৫ ঘণ্টা ৩৮ মিনিট আগে যশোরের বেনাপোল সীমান্তে সার্চলাইট হাতে বিজিবির কঠোর পাহারা যশোরের বেনাপোল সীমান্তে সার্চলাইট হাতে বিজিবির কঠোর পাহারা ◷ ১৫ ঘণ্টা ৩৮ মিনিট আগে কমলগঞ্জে মণিপুরিদের নিঙোল চাক্কৌবা উৎসব উদযাপিত কমলগঞ্জে মণিপুরিদের নিঙোল চাক্কৌবা উৎসব উদযাপিত ◷ ১৫ ঘণ্টা ৩৮ মিনিট আগে