Columbus, ২৫ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
আইওয়ায় ৫ টন বিস্ফোরক ধ্বংসের প্রস্তুতি, ঘরের জানালা বন্ধ রাখার পরামর্শ গুম-খুনের মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক চলছে মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের অভিযোগ: অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেপ্তার শার্শায় নিজামপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সেলিম রেজা গ্রেপ্তার সেনবাগে সিএনজিতে তুলে শিক্ষিকাকে জিম্মি করে স্বর্ণালংকার ছিনতাই খালিয়াজুরীতে ইউএনও কার্যালয়ে আগুন, নাশকতা কি না খতিয়ে দেখছে পুলিশ স্নিগ্ধতা ছড়ালো মণিপুরী মহারাসলীলার উৎসব কুড়িগ্রামে শুষ্ক মৌসুমে নদী ভাঙ্গন রোধে মানববন্ধন অনুষ্ঠিত শীতের আগমনী বার্তায় যশোরের পুরনো শীতবস্ত্রের ব্যবসা শুরু নওগাঁয় যুবককে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ এনভিডিয়ায় জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তনে শেয়ারবাজারে চাঙাভাব, তবু প্রশ্ন রয়ে গেছে প্রথম বিবাহিত নারী ও মা হিসেবে মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার ওয়াশিংটনে মুশফিকুল ফজল আনসারীর বাসায় কূটনীতিক ও কমিউনিটি প্রতিনিধিদের মিলনমেলা ৫ আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়া অন্যায়ের মধ্যে পড়ে কি না, খতিয়ে দেখা হবে: চিফ প্রসিকিউটর তিন মেজর জেনারেলকে রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার
হোম › বাংলাদেশ › মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের অভিযোগ: অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেপ্তার

মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের অভিযোগ: অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেপ্তার

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০১:৫৮ এএম, ২৫ নভেম্বর, ২০২৬ 55
মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের অভিযোগ: অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেপ্তার
তাহিনা হোসেন প্রকৃতি
তাহিনা হোসেন প্রকৃতিনির্বাহী সম্পাদক॥

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ময়মনসিংহে বিশেষ নিরাপত্তা ও প্রটেকশন ব্যাটালিয়নের (এসআরবি-১৪) কার্যালয় থেকে ডিবি পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে।

৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের এই কর্মকর্তার বাড়ি মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। ২০২৪ সালের ৫ আগস্টের আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। পরে তাঁকে এসআরবিতে বদলি করা হয়।

পুলিশ জানায়, গত ১৯ নভেম্বর মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় প্রাথমিক তদন্তে পরিকল্পনাকারী হিসেবে তাঁর সম্পৃক্ততার তথ্য উঠে আসে। গ্রেপ্তারের আগে তাঁকে এসআরবি-১১ ও পুলিশ সদর দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ডিএমপির মতিঝিল থানার একটি মামলায় তাঁকে আদালতে হাজির করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে কলাবাগান থানা যুবদলের সাবেক সদস্যসচিব শাহ আলম সৈকত ফেসবুকে অভিযোগ করেছেন, নিউমার্কেট ও কলাবাগান থানায় দায়িত্ব পালনকালে আবুল হাসান নিজেকে ‘শেখ হাসিনার চেয়েও বড় আওয়ামী লীগ’ বলে পরিচয় দিতেন।

এসব অভিযোগের বিষয়ে আবুল হাসান বা তাঁর আইনজীবীর বক্তব্য পাওয়া যায়নি।

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓