Columbus, ২৫ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
আইওয়ায় ৫ টন বিস্ফোরক ধ্বংসের প্রস্তুতি, ঘরের জানালা বন্ধ রাখার পরামর্শ গুম-খুনের মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক চলছে মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের অভিযোগ: অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেপ্তার শার্শায় নিজামপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সেলিম রেজা গ্রেপ্তার সেনবাগে সিএনজিতে তুলে শিক্ষিকাকে জিম্মি করে স্বর্ণালংকার ছিনতাই খালিয়াজুরীতে ইউএনও কার্যালয়ে আগুন, নাশকতা কি না খতিয়ে দেখছে পুলিশ স্নিগ্ধতা ছড়ালো মণিপুরী মহারাসলীলার উৎসব কুড়িগ্রামে শুষ্ক মৌসুমে নদী ভাঙ্গন রোধে মানববন্ধন অনুষ্ঠিত শীতের আগমনী বার্তায় যশোরের পুরনো শীতবস্ত্রের ব্যবসা শুরু নওগাঁয় যুবককে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ এনভিডিয়ায় জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তনে শেয়ারবাজারে চাঙাভাব, তবু প্রশ্ন রয়ে গেছে প্রথম বিবাহিত নারী ও মা হিসেবে মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার ওয়াশিংটনে মুশফিকুল ফজল আনসারীর বাসায় কূটনীতিক ও কমিউনিটি প্রতিনিধিদের মিলনমেলা ৫ আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়া অন্যায়ের মধ্যে পড়ে কি না, খতিয়ে দেখা হবে: চিফ প্রসিকিউটর তিন মেজর জেনারেলকে রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার
হোম › বাংলাদেশ › নওগাঁয় যুবককে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ

নওগাঁয় যুবককে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০১:৩৮ এএম, ২৫ নভেম্বর, ২০২৬ 10
নওগাঁয় যুবককে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ
আহিদুল ইসলাম
আহিদুল ইসলামনওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে আসাদ (৩২) নামের এক যুবকের মরদেহ গাছে ঝুলন্ত উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাতাজীহাটের সাতগ্রাম এলাকায় খাড়ির ব্রিজের কাছে একটি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের দাবি পরিকল্পিত ভাবে তাকে হত্যা করে তার মরদেহ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।

নিহত আসাদ উপজেলার বেতবহুতি গ্রামের আছির উদ্দিনের ছেলে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে নিহতের নানা হারুন জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে এক ব্যক্তি আসাদকে মোবাইল ফোনে কল দিয়ে ডেকে নিয়ে যান। এরপর থেকে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। প্রথমে তার মুঠোফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি পরে পরিবারের লোকজন আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে খাড়ির পাশের একটি গাছে আসাদের ঝুলন্ত মরদেহ দেখতে পান। বিষয়টি মাতাজিহাট ফাঁড়ি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে পরিবারের দাবি তাকে হত্যা করে তার মরদেহ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, স্থানীয় দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন অন্তে নিহতের মরদেহ উদ্ধারের প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনিপদক্ষেপ প্রকৃয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

লিংক কপি হয়েছে ✓