শার্শায় নিজামপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সেলিম রেজা গ্রেপ্তার
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা সেলিম রেজা বিপুলকে (৪৮) গ্রেপ্তার করা হয়েছে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার রাতে (২৪ নভেম্বর) উপজেলার নিজামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি শার্শা উপজেলার কেরালখালী উত্তরপাড়ার মৃত শামসুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, শার্শা থানার উপপরিদর্শক (এসআই) শেখ মো. জাহিদুল আলম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যানকে পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে। শার্শা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে গ্রেপ্তার ব্যক্তি বা তাঁর পরিবারের বক্তব্য পাওয়া যায়নি।





